ঢাকা ০৯:৪১ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

গত ২৪ ঘণ্টায় দেশে আরো ১২ জনের মৃত্যু হয়েছে, আজও হাজার ছাড়ালো

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ১০:৩৩:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ১৩ মার্চ ২০২১
  • / ১১২৩ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ

করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় দেশে আরো ১২ জনের মৃত্যু হয়েছে। এতে দেশে মোট মৃতের সংখ্যা ৮ হাজার ৫২৭ জনে দাঁড়িয়েছে। একই সময় নতুন করে হাজার ছাড়িয়েছে শনাক্ত রোগী সংখ্যা।

শনিবার স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ১ হাজার ১৪ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। এ নিয়ে ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা ৫ লাখ ৫৬ হাজার ২৩৬ জন।

প্রসঙ্গত, বাংলাদেশে গত ১৮ মার্চ করোনায় প্রথম মৃত্যু হয়। এ বছর ২৩ জানুয়ারি সেই সংখ্যা আট হাজার ছাড়িয়ে যায়। এর মধ্যে গত বছরের ৩০ জুন একদিনেই ৬৪ জন মারা যায়, যা একদিনে সর্বোচ্চ মৃত্যু।

ট্যাগস :

গত ২৪ ঘণ্টায় দেশে আরো ১২ জনের মৃত্যু হয়েছে, আজও হাজার ছাড়ালো

আপডেট সময় : ১০:৩৩:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ১৩ মার্চ ২০২১