ঢাকা ০৯:৪০ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

গাজীপুর ও সাভারে বাসে আগুন

Astha DESK
  • আপডেট সময় : ১১:১৩:৪১ অপরাহ্ন, শনিবার, ২৮ অক্টোবর ২০২৩
  • / ১০৭৩ বার পড়া হয়েছে

গাজীপুর ও সাভারে বাসে আগুন

ইব্রাহীম খলিল/গাজীপুর প্রতিনিধিঃ

রাজধানী ঢাকার পর এবার গাজীপুর ও সাভারে দুটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। আজ শনিবার (২৮ অক্টোবর) রাত ৯টা ও সাড়ে ৯টায় এ ঘটনা দুটি ঘটে।

রাত ৯টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুর মহানগরীর কোনাবাড়ী দেওলিয়াবাড়ী এলাকায় আঞ্জুমান তেলের পাম্পের কাছে আজমেরী পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। এরপর রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের হেমায়েতপুরের বলিয়ারপুর এলাকায় আরেকটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানার ওসি আশরাফ উদ্দিন বলেন, রাত ৯টার দিকে দেওলিয়াবাড়ী আঞ্জুমান তেলের পাম্পের কাছে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় দুর্বৃত্তরা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। কারা বাসটিতে আগুন দিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে।

অপ দিকে গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে রোববারের হরতালের সমর্থনে মশাল মিছিল করেছেন বিএনপির নেতাকর্মীরা। কোনাবাড়ী থানা বিএনপির সাধারণ সম্পাদক বাবুল হোসেনের নেতৃত্বে মশাল মিছিলটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক প্রদক্ষিণ করে।

বাবুল হোসেন বলেন, হরতালের সমর্থনে আমরা শান্তিপূর্ণ মশাল মিছিল করেছে। আমাদের ফাঁসাতে কে বা কারা বাসে আগুন ধরিয়ে দিয়েছে। এ ঘটনায় বিএনপির কোনো নেতাকর্মী জড়িত নয়।

সাভারে বাসে আগুন

হাবিবুর রহমানঃ

সাভারে দাঁড়িয়ে থাকা একটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। আজ শনিবার (২৮ অক্টোবর) রাত সাড়ে ৯ টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুরের বলিয়ারপুর এলাকায় এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার রবিউল ইসলাম বলেন, রাত সাড়ে ৯টার দিকে স্থানীয়দের মাধ্যমে ফায়ার সার্ভিস অগ্নিসংযোগের খবর পায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বাসটি পার্কিং অবস্থায় থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

তিনি আরও বলেন, মৌমিতা পরিবহনের একটি বাস সড়কের পাশে পার্কিং থাকাবস্থায় বাসটিতে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। পার্কিং থাকায় ভেতরে কোনো যাত্রী ছিল না।

সাভার মডেল থানার ওসি দীপক চন্দ্র সাহা বলেন, রাতে একটি দাঁড়িয়ে থাকা বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।

ট্যাগস :

গাজীপুর ও সাভারে বাসে আগুন

আপডেট সময় : ১১:১৩:৪১ অপরাহ্ন, শনিবার, ২৮ অক্টোবর ২০২৩