ঢাকা ০১:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo গুইমারায় শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত Logo খাগড়াছড়িতে অতিঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলিতে সুষ্ঠু ভোট গ্রহণের দাবিতে ৪ প্রার্থীর সংবাদ সম্মেলন Logo মুক্তিযুদ্ধের ইতিহাসকে নিয়ে মিথ্যাচার কোনোভাবেই কাম্য নয়-মাহদী Logo ১৬ মাসে ৫৬০ হয়রানি, ১১৪৪ সাংবাদিক আক্রান্ত Logo ভোলায় প্রচারকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের সংঘর্ষ Logo উখিয়ায় বিএনপি ছেড়ে ৫শ নেতাকর্মী জামায়াতে যোগদান Logo প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে তারেক রহমান: দ্য ইকোনমিস্ট Logo খাগড়াছড়ি প্রার্থীদের সাথে খাগড়াছড়িতে সেনা বাহীনির মতবিনিময় Logo খাগড়াছড়ি সংসদীয় আসনে ৬ প্রার্থীর বৈঠকের গুঞ্জন Logo খাগড়াছড়িতে ২০৪টি কেন্দ্রের মধ্যে ১৮৫টিকেই ঝুঁকিপূর্ণ

গাজীপুরে ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে আগুন

Astha DESK
  • আপডেট সময় : ১২:২২:২০ অপরাহ্ন, রবিবার, ২৯ অক্টোবর ২০২৩
  • / ১০৫২ বার পড়া হয়েছে

গাজীপুরে ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে আগুন

মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ

গাজীপুরের কালীগঞ্জ-টঙ্গী-ঘোড়াশাল বাইপাস সড়কের মোড়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে একটি মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার (২৮ অক্টোবর) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।

কালীগঞ্জ থানার ওসি মোঃ ফায়েজুর রহমান বলেন, রাত ১০টার দিকে কালীগঞ্জ-টঙ্গী-ঘোড়াশাল বাইপাস সড়কের মোড়ে দুর্বৃত্তরা চারটি ককটেল নিক্ষেপ করে। এতে দুটি ককটেল বিস্ফোরণ ঘটে। এ সময় দুর্বৃত্তরা একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। জাতীয় সেবা ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে। এছাড়া স্থানীয় ফায়ার সার্ভিসের সহযোগিতায় মোটরসাইকেলের আগুন নেভাতে সক্ষম হয়। তবে তার আগেই মোটরসাইকেলটির বেশিরভাগ পুড়ে যায়।

ওসি আরও বলেন, এ সময় পুলিশ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহভাজন কয়েকজনকে আটক করেছে। থানায় তাদের জিজ্ঞাসাবাদ চলছে। তবে তদন্তের স্বার্থে এর চেয়ে বেশি কিছু বলা সম্ভব না। বিস্তারিত পরে জানানো হবে।

এর আগে গাজীপুর মহানগরের কোনাবাড়ি কলেজ গেইটের সামনে শনিবার রাত ৯টার দিকে ঢাকা- টাঙ্গাইল মহাসড়কে দাড়িয়ে থাকা একটি যাত্রীবিহীন একটি বাসে অগ্নিসংযোগ করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। আগুনে বাসটির বেশিরভাগ অংশই পুড়ে গেছে।

ট্যাগস :

গাজীপুরে ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে আগুন

আপডেট সময় : ১২:২২:২০ অপরাহ্ন, রবিবার, ২৯ অক্টোবর ২০২৩