ঢাকা ০৮:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

গান শুনে নিজেকে চড় মেরেছিলেন অনু মালিক

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৪:২২:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ এপ্রিল ২০২১
  • / ১০৮৮ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক:

নেহা কাক্কর। এই মুহূর্তে বলিউডের প্রথম সারির গায়িকা। ইন্ডিয়ান আইডলের বিচারকের আসনেও দেখা যায় তাকে। বর্তমানে জনপ্রিয়তার শিখরে থাকা এই নেহার গান শুনেই একবার নিজেকে চড় মেরে বসেছিলেন সংগীত পরিচালক অনু মালিক।

বেশ কয়েক বছর আগের ঘটনা। নেহা তখনও গায়িকা হিসেবে নাম করেননি। স্বপ্নপূরণ করতে অডিশন দিতে এসেছিলেন ইন্ডিয়ান আইডলে। সেই সময় বিচারকের আসনে বসতেন ফারহা খান, অনু মালিক এবং সোনু নিগম। তাদের সামনে ‘রিফিউজি’ ছবির ‘অ্যায়সা লাগতা হ্যায়’ গানটি গেয়েছিলেন। নেহার গান থেমে যাওয়ার পরেই রেগে যান অনু।

তিনি বলেছিলেন, ‘নেহা, তোমার গান শুনে আমার নিজেকে থাপ্পড় মারতে ইচ্ছা করছে।’ এ কথা বলার পরেই নিজের গালে নিজে থাপ্পড় মারেন অনু। নেহার অডিশনের সেই ভিডিও আবার নতুন করে ঘুরপাক খাচ্ছে নেটমাধ্যমে।

‘ইন্ডিয়ান আইডল’-এ বেশি দূর এগোতে না পারলেও, ২০১২ সালে ‘ককটেল’ ছবির গান ‘সেকেন্ড হ্যান্ড জওয়ানি’ জনপ্রিয়তা এনে দেয় নেহাকে। তার পরে আর পেছন ফিরে তাকাননি গায়িকা। ‘কালা চশমা’, ‘দিলবর’, ‘আঁখ মারে’, ‘সাকি সাকি’র মতো গান গেয়ে বলিউডে নিজের জমি শক্ত করে ফেলেছেন নেহা।

সেই সুবাদেই অতীতে যে অনুষ্ঠানের মঞ্চ ছেড়ে তাকে চলে যেতে হয়েছিল, সেই অনুষ্ঠানে আরও দুই বিখ্যাত সংগীত পরিচালক বিশাল এবং শেখরের সঙ্গে বিচারক হিসেবে কাজ করছেন তিনি। সূত্র: আনন্দবাজার।

ট্যাগস :

গান শুনে নিজেকে চড় মেরেছিলেন অনু মালিক

আপডেট সময় : ০৪:২২:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ এপ্রিল ২০২১