ঢাকা ০৬:৩২ অপরাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo খাগড়াছড়িতে একমঞ্চে জনগণের মুখোমুখি ১০ প্রার্থী Logo পানছড়িতে ধানের শীষের সমর্থনে শ্রমিক দলের উঠান বৈঠক অনুষ্ঠিত Logo শেরপুরে জামায়াত–বিএনপি সংঘর্ষে নিহত-১, আহত অন্তত-৪ Logo ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামীর বাংলাদেশের দিকনির্দেশনা নির্ধারণ-এয়াকুব আলী Logo খাগড়াছড়িতে জামায়াতের নির্বাচনী গণমিছিল শেষে সমাবেশে Logo পানছড়িতে অষ্টপ্রহার ব্যাপী মহানামযজ্ঞ ও সরস্বতী পূজা পরিদর্শনে বিএনপি Logo পানছড়িতে বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান Logo আপনারা থাকার কষ্ট করছেন, আমরা এখানে উঁচু উঁচু বিল্ডিং করে দিতে চাই Logo পানছড়িতে খালেদা জিয়ার স্বরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত Logo ছয় মাসে ব্যাংক থেকে ৬০ হাজার কোটি টাকা ঋণ নিলো সরকার

গুচ্ছ ভর্তি : ইউজিসির সঙ্গে বৈঠকে বসছেন ৩৪ উপাচার্য

Doinik Astha
Doinik Astha
  • আপডেট সময় : ১০:২৭:২১ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জানুয়ারী ২০২৪
  • / ১০৭১ বার পড়া হয়েছে

২০২৩-২৪ শিক্ষাবর্ষে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোয় গুচ্ছ ভর্তি পরীক্ষা গ্রহণের বিষয়ে আলোচনা করতে সভা ডেকেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। রবিবার ইউজিসি ভবনে এ সভা হবে।

জানা গেছে, সভায় ভর্তি পরীক্ষা কবে আয়োজন করা হবে, নেতৃত্বে থাকবে কোন বিশ্ববিদ্যালয়—সে বিষয়ে সিদ্ধান্ত হতে পারে।

এ ছাড়া নতুন তিনটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়কে কৃষি গুচ্ছে এবং সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুরকে সাধারণ গুচ্ছে অন্তর্ভুক্ত করা নিয়েও সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

ইউজিসি সূত্র জানিয়েছে, ২২টি সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা নিয়ে আলোচনা করতে সভা ডাকা হয়েছে। সভায় ২০২২-২৩ শিক্ষাবর্ষে গুচ্ছ ভর্তি পরীক্ষা নিয়ে যে সমস্যাগুলো দেখা দিয়েছিল, সেগুলো সমাধানের বিষয়েও আলোচনা হবে।

গত ৪ জানুয়ারি ৩৪ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সভার বিষয়টি জানিয়ে চিঠি পাঠায় ইউজিসি। চিঠিতে বলা হয়েছে, ইউজিসির চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) ড. মুহাম্মদ আলমগীরের সভাপতিত্বে ১৪ জানুয়ারি ইউজিসি ভবনে গুচ্ছ ভর্তি পরীক্ষা-সংক্রান্ত আলোচনা সভা হবে।

ট্যাগস :

গুচ্ছ ভর্তি : ইউজিসির সঙ্গে বৈঠকে বসছেন ৩৪ উপাচার্য

আপডেট সময় : ১০:২৭:২১ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জানুয়ারী ২০২৪