গ্রামীণ ব্যাংকে সরকারি মালিকানা ও নিয়ন্ত্রণ কমিয়ে সংসদে বিল পাস
- আপডেট সময় : ১১:৫৭:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
- / ১০২১ বার পড়া হয়েছে
গ্রামীণ ব্যাংকে সরকারি মালিকানা ও নিয়ন্ত্রণ কমিয়ে সংসদে বিল পাস
স্টাফ রিপোর্টারঃ
গ্রামীণ ব্যাংকে সরকারি মালিকানা আর নিয়ন্ত্রণ কমিয়ে গ্রামীণ ব্যাংক সংশোধন বিল ২০২৬ জাতীয় সংসদে পাস হয়েছে। আজ শুক্রবার বিলটি উত্থাপন করেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
গত বছর (২০২৫) মে মাসে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার গ্রামীণ ব্যাংক আইন, ২০১৩ সংশোধন করে গ্রামীণ ব্যাংক সংশোধন অধ্যাদেশ, ২০২৫-এর গেজেট প্রকাশ করে। এই অধ্যাদেশের ফলে গ্রামীণ ব্যাংকের পরিচালনা পর্ষদ গঠনে বড় ধরনের পরিবর্তন আসে।
অধ্যাদেশে সরকারের মালিকানা ২৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করা হয়, যা শুক্রবার পাস হওয়া বিলে বহাল রাখা হয়েছে।
এছাড়া ব্যাংকটির ৩০০ কোটি টাকার পরিশোধিত মূলধনের ৯০ শতাংশের মালিকানা ঋণগ্রহীতা বা শেয়ারহোল্ডারদের হাতে যাওয়ার বিধান রাখা হয়েছে, যা আগে ছিলো ৭৫ শতাংশ।
দৈনিক আস্থা/এমএইচ




















