ঢাকা ১২:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ঘোষণা করা হলো ১১ দলীয় জোটের কর্মসূচি

Astha DESK
  • আপডেট সময় : ১০:৫৩:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
  • / ১০১৯ বার পড়া হয়েছে

ঘোষণা করা হলো ১১ দলীয় জোটের কর্মসূচি

স্টাফ রিপোর্টারঃ

জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোটের ফল অনুযায়ী সংবিধান সংস্কারের দাবিতে আগামী ৪ এপ্রিল বিক্ষোভ-সমাবেশ করার ঘোষণা করেছে বাংলাদেশ জামায়েত ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট।

আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) রাজধানীর গুলশানে অনুষ্ঠিত বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ১১ দলীয় জোটের সমন্বয়ক ও হামিদুর রহমান আযাদ।

তিনি অভিযোগ করে বলেন, সরকার সংস্কারের বিষয়টি উপেক্ষা করে কেবল সংবিধানের আংশিক সংশোধনের দিকে এগোচ্ছে। বর্তমান সরকারের অবস্থানকে তিনি ‘ফ্যাসিবাদী ধারা’র সঙ্গে তুলনা করেন।

হামিদুর রহমান আযাদ বলেন, বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে রাজপথের আন্দোলনের মাধ্যমেই দাবি আদায় করতে হবে। এর অংশ হিসেবে শনিবার বিকেলে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ করবে ১১ দলীয় জোট। এ ছাড়া আগামী মঙ্গলবার (৭ এপ্রিল) জোটের শীর্ষ নেতাদের আরেকটি বৈঠক অনুষ্ঠিত হবে।

দৈনিক আস্থা/এমএইচ

ট্যাগস :

ঘোষণা করা হলো ১১ দলীয় জোটের কর্মসূচি

আপডেট সময় : ১০:৫৩:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬