শিরোনাম:
চকবাজারে বাবুর্চির ঝুলন্ত লাশ উদ্ধার
Astha DESK
- আপডেট সময় : ০২:৪৮:০৫ অপরাহ্ন, সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩
- / ১০৫৯ বার পড়া হয়েছে
চকবাজারে বাবুর্চির ঝুলন্ত লাশ উদ্ধার
স্টাফ রিপোর্টারঃ
রাজধানীর চকবাজার থানার চান সরদার টাওয়ার থেকে আনসার আলী বেপারী (৩০) নামে এক হোটেল কর্মচারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ সোমবার (২৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে তার লাশ উদ্ধার করে।
ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়েছে পুলিশ। সে ফরিদপুর জেলার নাগেরপাড়ার বাসিন্দা তিনি চকবাজারের বিসমিল্লাহ হোটেলের বাবুর্চি ছিলেন।
চকবাজার থানার উপ-পরিদর্শক মোঃ নুরুদ্দিন বলেন, হোটেলের পাশে মালামাল রাখার একটি গোডাউনের ভেতর থেকে বাবুর্চি ঝুলন্ত লাশ উদ্ধার করি। লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে।




















