ঢাকা ০৫:১১ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

চট্টগ্রামে এক গ্রাম থেকেই ৩ এমপি নির্বাচিত

Astha DESK
  • আপডেট সময় : ০৪:৩৭:২০ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬
  • / ৯৯৯ বার পড়া হয়েছে

চট্টগ্রামে এক গ্রাম থেকেই ৩ এমপি নির্বাচিত

ইব্রাহিম আল সোহাগ/চট্টগ্রামঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম জেলার ১৬টি সংসদীয় আসনের মধ্যে ১৪টিতে বিজয়ী হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রার্থী এবং বাকি দুই আসনে জয় পেয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর প্রার্থী।

এবারের নির্বাচনে চট্টগ্রামের রাউজান উপজেলার গহিরা গ্রামের তিনজন সংসদ সদস্য হিসেবে জয় লাভ করেছেন।

তারা হলেন: গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, হুম্মাম কাদের চৌধুরী, সাঈদ আল নোমান। নির্বাচিত তিনজনই বাংলাদেশ জাতীয়তাবাদী দলএর ধানের শীষ প্রতিক নিয়ে নির্বাচনে অংশ গ্রহণ করেন।

চট্টগ্রাম-৬ (রাউজান):
গিয়াস উদ্দিন কাদের চৌধুরী ধানের শীষ প্রতিকে ১ লাখ ১১ হাজার ২শ ১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইলিয়াছ নুরী (মোমবাতি প্রতীক) পেয়েছেন ২৬ হাজার ৬শ ৯৬ ভোট।

চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া):
হুম্মাম কাদের চৌধুরী ধানের শীষ প্রতিকে
১ লাখ ৩শ ৬৭ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ডা. এ টি এম রেজাউল করিম (দাঁড়িপাল্লা প্রতীক) পেয়েছেন ৩৮ হাজার ৬শ ৬৫ ভোট।

চট্টগ্রাম-১০ (ডবলমুরিং-হালিশহর):
সাঈদ আল নোমান ধানের শীষ প্রতিকে ১ লাখ ১৪ হাজার ৬শ ৭৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শামসুজ্জামান হেলালি পেয়েছেন ৬৯ হাজার ৭শ ৩৪ ভোট।

ট্যাগস :

চট্টগ্রামে এক গ্রাম থেকেই ৩ এমপি নির্বাচিত

আপডেট সময় : ০৪:৩৭:২০ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬