ঢাকা ১১:২৪ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ছবিতে ফিরে আসছেন অভিনেত্রী তিশা

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০২:০৯:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৯ জানুয়ারী ২০২১
  • / ১০৬৬ বার পড়া হয়েছে
বাংলাদেশের তারকা অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। করোনার কারণে প্রায় সাত মাস অভিনয় বন্ধ রেখেছিলেন তিনি। টিভি নাটক দিয়ে গত বছরের শেষ দিকে অভিনয়ের ফেরেন তিনি। ফেরার পর এক খণ্ডের নাটকে নিয়মিত অভিনয় করে যাচ্ছেন। সম্প্রতি দুটি নতুন ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিশা।
প্রদীপ ঘোষের পরিচালনায় সরকারি অনুদানে নির্মিত হচ্ছে ‘ভালোবাসা প্রীতিলতা’ ছবিটি। এতে নাম ভূমিকায় অভিনয় করছেন তিশা। এরই মধ্যে তার অংশের শুটিং শেষ হয়েছে। এ ছাড়া চলতি মাসে শুরু করেছেন নিয়ামুল মুক্তার পরিচালনায় ‘রক্তজবা’ নামের আরেকটি ছবির কাজ।
গত ১৫ জানুয়ারি থেকে ঢাকা, চাঁদপুর ও মানিকগঞ্জের লোকেশনে এ ছবির শুটিং হয়েছে। দুটি ছবি নিয়েই উচ্ছ্বসিত তিশা বলেন, ‘ভালো গল্প পেলে যে কোনো নির্মাতার ছবিতে অভিনয় করতে আমার আপত্তি নেই। নির্মাণচলতি দুটি ছবিই খুব সুন্দর গল্প নিয়ে তৈরি হচ্ছে। চরিত্রগুলোতে আমাকে নতুনভাবে উপস্থাপন করা হচ্ছে। আশা করছি দুটি ছবিই দর্শকের ভালো লাগবে।’
এ ছাড়া একাধিক ছবিতে অভিনয়ের প্রস্তাব পেয়েছেন তিশা। অল্প সময়ের মধ্যেই এরই মধ্য থেকে পছন্দ অনুযায়ী ছবিতে চুক্তিবদ্ধ হবেন বলে জানিয়েছেন তিনি। অভিনয় ছাড়া ছবি প্রযোজক হিসেবেও কাজের অভিজ্ঞতা আছে তিশার। মোস্তফা সরয়ার ফারুকীর পরিচালনায় ‘অ্যা বার্নিং কোয়েশ্চেন’ নামের একটি আন্তর্জাতিক ছবির প্রযোজকের দায়িত্বও পালন করছেন।
উল্যেখ্য, ১৯৯৮ সালে সাত প্রহরের কাব্য নাটক দিয়ে তিশার টেলিভিশন পর্দায় অভিষেক হয়। নাটকটি রচনা করেন অনন্ত হীরা এবং পরিচালনা করেন আহসান হাবীব। ২০১৪ সালে তিনি দীর্ঘ ৬ বছর পর টেলিভিশন বিজ্ঞাপনে কাজ করেন। তাকে স্কয়ারের একটি পণ্যের বিজ্ঞাপনে সঙ্গীতশিল্পী তাহসানের বিপরীতে দেখা যায়। ২০১৬ সালে তার অভিনীত দুটি মূলধারার বাণিজ্যিক চলচ্চিত্র মুক্তি পায়।
২০১৬ সালের ৬ই মে মুক্তি পাওয়া অস্তিত্ব চলচ্চিত্রে তিনি একজন বুদ্ধি প্রতিবন্ধী কিশোরী চরিত্রে অভিনয় করেন। অনন্য মামুন পরিচালিত এই ছবিতে তার বিপরীতে ছিল আরিফিন শুভ। শুভর সাথে তিনি পূর্বে ফারুকী পরিচালিত ওয়েটিং রুম টেলিছবিতে অভিনয় করেছিলেন। অন্যদিকে অপর চলচ্চিত্র রানা পাগলা: দ্য মেন্টাল-এ তিনি শাকিব খানের বিপরীতে অভিনয় করেন।

আরও পড়ুন:

অস্তিত্ব চলচ্চিত্রে তার কাজের জন্য ৪১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার আয়োজনে তিনি কুসুম শিকদারের সাথে যৌথভাবে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার অর্জন করেন। ২০১৭ সালে মোস্তফা সরয়ার ফারুকীর বহুল আলোচিত ডুব চলচ্চিত্রে একজন স্বনামধন্য পরিচালকের কন্যা চরিত্রে কাজ করে তিনি প্রশংসিত হন। এতে তার বাবার চরিত্রে অভিনয় করেন ইরফান খান। একই বছর তিনি হালদা নদী নিয়ে সচেতনতামূলক হালদা চলচ্চিত্রে হাসু চরিত্রে অভিনয় করে প্রশংসা অর্জন করেন।
২০১৮ সালে ভালোবাসা দিবস উপলক্ষ্যে সাগর জাহান নির্মিত একটি মধ্যবিত্ত ফ্রিজের গল্প নাটকে তাকে তাহসানের বিপরীতে দেখা যায়। তিনি ফারুকী নির্মিত ডাবর মেথি আমলা হেয়ার অয়েলের বিজ্ঞাপনে কাজ করেন।
এই বছর সেপ্টেম্বর মাসে তিনি ও অভিনেতা চঞ্চল চৌধুরী মুঠোফোন সেবাদানকারী কোম্পানি রবি আজিয়াটা লিমিটেডের শুভেচ্ছাদূত হন এবং আটটি বিজ্ঞাপন চিত্রে কাজের জন্য চুক্তিবদ্ধ হন। তিনি বাংলা ভাষা আন্দোলন নিয়ে নির্মিত তৌকীর আহমেদের ফাগুন হাওয়ায় ২০১৯ ছবিতে সিয়াম আহমেদের বিপরীতে অভিনয় করেন।
ব্যক্তিগত জীবনে তিশা ২০১০ সালের ১৬ জুলাই টিভি ও চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরয়ার ফারুকীর সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন। সালের অক্টোবরে ঢাকার স্কয়ার হাসপাতালে তিশার অ্যাপেনডিসাইটিসের অস্ত্রোপচার হয়।
তিশা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে বিচ্যুত ছিলেন। এতে তার ভুয়া অ্যাকাউন্ট থেকে ভক্তরা প্রতারিত হচ্ছিল। তাই তিনি ২০১৬ সালের নভেম্বরে তার একটি ফেসবুক অ্যাকাউন্ট খোলেন। অ্যাকাউন্টটি পরিচালনা করে পপকর্ন ডিজিটাল।
তিশা চলচ্চিত্র দেখতে পছন্দ করেন। তার প্রিয় চলচ্চিত্র হল ন্যাটালি পোর্টম্যান অভিনীত ব্ল্যাক সোয়ান। এছাড়া স্টিল অ্যালিস চলচ্চিত্রে জুলিঅ্যান মুরের করা চরিত্রটি তার পছন্দের চরিত্র।
ট্যাগস :

ছবিতে ফিরে আসছেন অভিনেত্রী তিশা

আপডেট সময় : ০২:০৯:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৯ জানুয়ারী ২০২১

অভিনেত্রী শ্রুতির জন্মদিনে সুপারস্টার প্রভাস চমক