ছয়শত গানের স্রষ্টা ফয়সাল রাব্বিকীন
- আপডেট সময় : ০৭:৫৮:১৮ অপরাহ্ন, বুধবার, ২৮ এপ্রিল ২০২১
- / ১০৭১ বার পড়া হয়েছে
ছয়শত গানের স্রষ্টা ফয়সাল রাব্বিকীন
ফয়সাল রাব্বিকীন। বাংলাদেশে যে ক’জন গীতিকবি আছেন তাদের মধ্যে অন্যতম। অনেক চেনা পরিচিত গান আছে, যেগুলো আমরা শুনি প্রতিদিনই কিন্তু জানি না কে এসব গানের স্রষ্টা। তো আজকের দৈনিক আস্থা’র আয়োজনে চলুন চেনা গানের অচেনা স্রষ্টার কিছু কথা শোনা যাক। সাথেই থাকুন।
জানঃ কেমন আছেন গীতিকার সাহেব ওরফে ফয়সাল ভাই?
ফয়সালঃ আছি মোটামুটি। আপনি কেমন আছেন?
জানঃ আমি যেমন থাকার তেমনই আছি। মোটামুটি কেনো?
ফয়সালঃ করোনার কারণে তো আমরা কেউই খুব একটা ভালো থাকতে পারছি না। এটা তো এখন আর বিস্তারিত বলার কিছু না। আপনিও জানেন আমিও জানি। সবাই জানি।

[irp]
জানঃ আমি তো এই সময়ের সুপারস্টার গীতিকার আমরা জানি। গান লেখার অনুপ্রেরণা কোথায় পেলেন?
ফয়সালঃ আমি কোনো সুপারস্টার না। আগেই বলে নিলাম। আমি লেখার চেষ্টা করি এটুকুই। গান লেখার অনুপ্রেরণাটা আসলে, আগে আমি কবিতা লিখতাম এখনো লিখি। তো সেভাবেই আমার গান লেখাটা শুরু।
জানঃ এমন কেউ কি বিশেষ প্রিয়জন আছে যাকে ভেবে গান লিখেন?
ফয়সালঃ বিশেষ প্রিয়জন তো অনেকেই আছে। তো আপনি যেভাবে বললেন সেভাবে উত্তর দিতে গেলে, আমি আমার স্ত্রী কে ভেবেই গান লিখি। গান লেখার সময় তো অনেক কিছুই মনে পড়ে— তো ওকেই ভাবি।
জানঃ আচ্ছা। এ পর্যন্ত কতোটি গান বের হয়েছে আপনার?

[irp]
ফয়সালঃ এ পর্যন্ত ৬০০ এর বেশী।
জানঃ হুম। অনেক। আপনার সবচেয়ে বেশী হিট হওয়া পাঁচটা গানের নাম বলুন।
ফয়সালঃ প্রথমে বলবো, ইমরানের বাহুডোরে। দ্বিতীয়ত বলবো, ইমরান ও বৃষ্টির যদি হাতটা ধরো। তৃতীয়ত বলবো, তাহসান ও পূজার অনুভবে তুমি। তারপর আছে, বেলাল খান ও পূজার তোমার ছোঁয়া। তারপর আছে, কাজী শুভ ও নওমীর সারাটি জীবন।
জানঃ শিল্পীদের মধ্যে কাকে সবচেয়ে ভালো লাগে?
ফয়সালঃ সবাইকেই ভালোলাগে। খারাপ লাগার কিছু নেই। তবে স্পেসিফিকলি ভালোলাগে বাপ্পা মজুমদার ভাইকে। উনার থিম আর আমার থিম মিলে যায়।
জানঃ অনেকে বলে গীতিকার সর্বোচ্চ সম্নান পাওয়ার অধিকার রাখে কিন্তু বাস্তবতা এমন না। সব দিক থেকেই গীতিকাররা নিগৃহীত– এই ব্যাপারে আপনার কী অভিমত। আপনি কী কখনো এমন অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন?

[irp]
ফয়সালঃ গীতিকার সর্বোচ্চ সম্মান পাওয়ার কথা ও পায়। অন্যান্য দেশে আমাদের দেশে না। আসলে আমাদের দেশে এটার প্রচলন নেই৷ আর কেউ এ বিষয়ে তেমন সরব না। একটা ব্যবস্থার পরিবর্তন করতে হলে তো সবারই সাপোর্ট বা একটা ঐক্য দরকার, তাই না? তো এখানে তেমনটা নেই। আপনি জানেন হয়তো বা, বাহিরের দেশে স্টেজে গান গাইতে হলেও গীতিকারকে সম্মানী দিয়ে গাইতে হয়, সেখানে এটার প্রচলন আছে। আর আমাদের দেশে এটা যেনো একটা রাতের স্বপ্ন। কী আছে আর বলার! আপনি তো জানেনই ভালো করে সব।
জানঃ একটা গান লেখার জন্য আপনাকে সর্বনিম্ন কতো আর সর্বোচ্চ কতো টাকা সম্মানী দেয়া হয়?
ফয়সালঃ না। এই প্রশ্নের উত্তরটা আমি একটু আংশিক দিতে চাই। আমি যখন জীবনের প্রথম গান লিখি, সেটার জন্য তিন হাজার টাকা পেয়েছিলাম।
জানঃ আপনার সবচেয়ে অপ্রিয় শিল্পী কে?
ফয়সালঃ হা হা হা। কেউ না।
জানঃ মিউজিক ইন্ডাস্ট্রির অবস্থা খুব একটা ভালো না – এই বিষয়ে আপনার কী অভিমত? আপনি কী এই অবস্থার উত্তরণে কোনো ব্যবস্থা নিয়েছেন বা নিতে চান নিজ থেকে?
ফয়সালঃ এটা তো আজকের কথা না। এটা আমি বলবো অনেক আগে থেকেই। ঐ যে বললাম, এখানে ঐক্য নেই। কোনো একটা ভালো পদক্ষেপের বিষয়টা এখানে মুখে মুখেই থেকে যায়, কাজে আর প্রমাণিত হয় না। আসলে এখন যে যার যার মতো আছে, কেউ কারও বিষয় নিয়ে মাথা ঘামাতে চায় না। তো এখন যেটা করতে হবে নিজের দিক থেকে নিজেকে স্ট্রং রাখতে হবে। এছাড়া আর কোনো ভালো পথ আছে বলে আমার মনে হয় না। আর সরকারের উচিত একটা ভালো নিয়মকানুন বেধে দেয়া। এখানে তো কোনো নিয়ম নেই।

[irp]
জানঃ একজন স্বনামধন্য গীতিকার হিসেবে আপনার চাওয়াটা কেমন বাংলাদেশকে নিয়ে?
ফয়সালঃ বাংলাদেশে বাক-স্বাধীনতার বিষয়টি নিশ্চিত করতে হবে।
জানঃ তার মানে আপনি বলতে চাচ্ছেন এখনো বাক-স্বাধীনতা নেই?
ফয়সালঃ স্বাধীনতার পর থেকে এখন অব্দি নেই।
জানঃ আপনি ঠিক কতোবার প্রেমে পড়েছেন?
ফয়সালঃ হা হা হা। এতো কঠিন বিষয়ের আলোচনার মাঝখানে এমন এক প্রশ্ন।
জানঃ আরে বলেন-না।
ফয়সালঃ অসংখ্যবার। গানের সময় গানের প্রেমে পড়েছি, প্রেমের বেলায় প্রেমিকার প্রেমে পড়েছি। বউয়ের প্রেমে পড়েছি। আমার একটা বাচ্চা আছে, ছয় মাসের, বাবুটার প্রেমে পড়েছি।
জানঃ ভাই আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। শেষ প্রশ্ন দৈনিক আস্হা’র এই আয়োজন কেমন লাগলো?
ফয়সালঃ খুবই ভালো। আসলে আমরা যারা ক্যামেরার পেছনে কাজ করি তাদের নিয়ে তেমন ফোকাস করা হয় না। ক্যামেরার সামনের মানুষদের নিয়েই মেতে থাকা। আমি একজন সাংবাদিক হিসেবে এটা করার চেষ্টা করি ব্যক্তিগতভাবে। আমি দৈনিক মানবজমিন-এর বিনোদন সম্পাদক। তো আপনারাও এই উদ্যোগটা নিয়েছেন, খুবই প্রশংসাযোগ্য।
জানঃ দৈনিক আস্থা’র পক্ষ থেকে আপনাকে হাজার শুভেচ্ছা ও কৃতজ্ঞতা। ভালো থাকবেন ফয়সাল ভাই।
আস্থা/এস.এস
[irp]

























