ঢাকা ১২:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo রাষ্ট্রপতি ইস্যুতে গুজবে কান না দেওয়ার আহ্বান মির্জা ফখরুলের Logo সরকারের ১২টি গুরুত্বপূর্ণ সংস্থায় চুক্তিভিত্তিক নতুন নিয়োগ Logo বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক কার্যকর Logo চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য Logo ৭৫ দোকান ঘিরে টানাপোড়েন, অনিশ্চয়তায় ৩শ পরিবারের জীবিকা Logo চুয়াডাঙ্গার ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষনা Logo কসবায় ব্যাংক কর্মকর্তা হত্যা: চট্রগ্রাম থেকে প্রধান আসামি আটক Logo যুক্তরাষ্ট্রকে সতর্ক করল রাশিয়া Logo বাধ্যতামূলক অবসরে আরও ১৭ পুলিশ কর্মকর্তা Logo রাঙ্গামাটিতে বিশেষ অভিযানে মাদক কার্বারীসহ আটক-৮

জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমের সিনেমা মুক্তি পাচ্ছে ১২ ফেব্রুয়ারি

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৮:৪৭:০২ পূর্বাহ্ন, বুধবার, ১৩ জানুয়ারী ২০২১
  • / ১১০৪ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক:বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমের প্রথম কলকাতার সিনেমা ‘ডিকশনারি’ মুক্তি পাচ্ছে আগামী ১২ ফেব্রুয়ারি। বিশিষ্ট নাট্যকার ও পশ্চিমবঙ্গের পর্যটনমন্ত্রী ব্রাত্য বসুর পরিচালনায় প্রথমবার কলকাতার সিনেপর্দায় দেখা মিলবে বাংলাদেশের এই তারকাকে।

কলকাতার আনন্দবাজার পত্রিকাকে মুক্তির ব্যাপারটি নিশ্চিত করেছেন সিনেমাটিতে অভিনয় করা নুসরাত জাহান। তিনি বলেন, ‘১২ ফেব্রুয়ারি সিনেমা হলে মুক্তি পাচ্ছে সিনেমাটি। ছবি হলে মুক্তি পেলেই ভালো লাগে। তার উপর ১০০ শতাংশ আসন যদি ভর্তি হয়ে যায়, তার চেয়ে ভালো আর কী হতে পারে।’

‘ডিকশনারি’ সিনেমার শুটিংয়ের জন্য গেল বছরের ৭ মার্চ কলকাতায় যান মোশাররফ করিম। শুটিং শেষ করে ১৬ মার্চ আবার ঢাকায় ফেরেন। এরপর গেল বছরের ডিসেম্বরের শুরুতে সিনেমাটির ডাবিংয়ে অংশ নিতে আবার কলকাতা যান এই অভিনেতা।

জানা গেছে, ‘ডিকশনারি’ সিনেমায় বাংলাদেশের মোশাররফ করিম ছাড়াও অভিনয় করছেন কলকাতার একঝাঁক তারকা। সেই তালিকায় আছেন আবির চ্যাটার্জি, পরমব্রত চট্টোপাধ্যায়, ব্রাত্য বসুর স্ত্রী পৌলমী বসু এবং চিত্রনায়িকা নুসরাত জাহান। সিনেমায় দুটি ছোটগল্পকে যুক্ত করা হবে। গল্পে মোশাররফ করিমকে এক নব্য ব্যবসায়ীর চরিত্রে দেখা যাবে, যার শিক্ষাগত যোগ্যতা বেশি নয়। তবে ছেলেকে সে ভালোভাবে পড়াশোনা শেখাচ্ছে। সিনেমায় মোশাররফ করিমের নায়িকা ব্রাত্যের স্ত্রী পৌলমী বসু।

অন্যদিকে, সিনেমায় আবির, পরমব্রত ও নুসরাতকে ঘিরে অন্য একটি গল্প তৈরি হবে। সেখানে দম্পতি হিসেবে দেখা যাবে আবির ও নুসরাতকে। পরে পরমব্রতের সঙ্গে নুসরাতের চরিত্রটির একটি সম্পর্ক তৈরি হবে।

ট্যাগস :

জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমের সিনেমা মুক্তি পাচ্ছে ১২ ফেব্রুয়ারি

আপডেট সময় : ০৮:৪৭:০২ পূর্বাহ্ন, বুধবার, ১৩ জানুয়ারী ২০২১