ঢাকা ০৭:৪২ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo জনপ্রতিনিধিদেরকে বাদ দিয়ে দলীয় লোক দিয়ে ত্রাণ বিতরণের নির্দেশ ইউএনও’র Logo ইউনুচ সরকারের ব্যয় বিতর্কে অনিশ্চয়তায় পাতাল মেট্রো রেল প্রকল্প Logo রাজপথে ফিরছে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ! Logo ভারত-বাংলাদেশ মৈত্রী পাইপলাইন-সুফল পাচ্ছে দেশ Logo জয়নুল আবদিন ফারুককে সতর্ক করল বিএনপি Logo সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন, বাধা নেই কারামুক্তিতে Logo নির্বাচিত সরকারের সাথে সম্পর্ক স্বাভাবিক করছে ভারত Logo জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর: কারামুক্তিতে নেই বাধা Logo ঘুষ চাওয়ার ঘটনা সামনে আসায় আইসিটি’র বিচারপ্রক্রিয়ার উপর আস্থা কমবে Logo অভিযোগ-প্রশ্নে জর্জরিত জুলাই হত্যার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

জন্মদিনে ভালোবাসায় সিক্ত হৃদয় খান

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৭:৫৭:০৭ পূর্বাহ্ন, রবিবার, ৩ জানুয়ারী ২০২১
  • / ১০৮৩ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক:তরুণ প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী হৃদয় খানের জন্মদিন রোববার (৩ জানুয়ারি)। এ বছর ৩১ বছরে পা দিয়েছেন এই নন্দিত গায়ক।জন্মদিন উপলক্ষে শনিবার (২ জানুয়ারি) দিনগত রাতে ঘরোয়া আয়োজনে কেক কেটেছেন হৃদয় খান। তাকে ভালোবাসা জানাতে তখন উপস্থিত ছিলেন তার পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনেরা।

হৃদয় খানের জন্মদিনে সামাজিক মাধ্যমে তার ভক্ত ও সহকর্মীরা শুভেচ্ছা জানাচ্ছেন।এছাড়া তার বাবা স্বনামধন্য জিঙ্গেল ও বিজ্ঞাপন নির্মাতা রিপন খান ফেসবুকে লেখেন, শুভ জন্মদিন আমার ভালোবাসার পুত্র। আমার গর্ব। আল্লাহ তোমার মঙ্গল করুক।

হৃদয় খানের জন্ম ১৯৯১ সালের ৩ জানুয়ারি ঢাকায়। তার বেড়ে ওঠা সংগীত পরিবারে। তার মা শেফালী খান ও বাবা রিপন খান। তার দাদা মইনুল ইসলাম খান সংগীতশিল্পী ও সংগীত প্রশিক্ষক ছিলেন। তার ছোট ভাই প্রত্যয় খানও গায়ক, সুরকার ও সংগীত পরিচালক।

অল্প বয়সেই সংগীতে সফলতা পান হৃদয় খান। ২০০৮ সালে ‘হৃদয় মিক্স’ অ্যালবাম প্রকাশের পর তার কয়েকটি গান দারুণ জনপ্রিয় হয়। এরপর খানের অন্য দুটি অ্যালবাম বল না (২০০৯) ও ছোঁয়া (২০১১) প্রকাশ পায়। এগুলোও জনপ্রিয় হয়। প্লেব্যাক শিল্পী হিসেবেও হৃদয় খান বেশ সফল।

তিন বছর প্রেমের পর ২০১৪ সালে সুজানা জাফরকে বিয়ে করেছিলেন হৃদয় খান। কিন্তু বিয়ের মাত্র আট মাসের মধ্যে দাম্পত্য কলহের কারণে ২০১৫ সালে তাদের বিচ্ছেদ হয়। এর আগে পূর্ণিমা আকতার নামের এক মেয়েকে বিয়ে করেছিলেন হৃদয় খান। কিন্তু মাত্র ছয় মাসের মাথায় হৃদয় খানের সেই সংসারও ভেঙে যায়। এরপর ২০১৭ সালে তৃতীয় স্ত্রী হুমাইরাকে বিয়ে করেন এই তারকা।

ট্যাগস :

জন্মদিনে ভালোবাসায় সিক্ত হৃদয় খান

আপডেট সময় : ০৭:৫৭:০৭ পূর্বাহ্ন, রবিবার, ৩ জানুয়ারী ২০২১