ঢাকা ০২:০৬ অপরাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জলবায়ু পরিবর্তন নতুন আইন করবে নিউজিল্যান্ড

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৫:৪৬:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ এপ্রিল ২০২১
  • / ১০৬৯ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:

নিউজিল্যান্ড জলবায়ু পরিবর্তন আইন পাস করতে যাচ্ছে। বিশ্বের প্রথম দেশ হিসেবে আর্থিক খাতে প্রয়োগ করা হবে নতুন এই আইন।

জানা গেছে, এর আওতায় আর্থিক প্রতিষ্ঠানগুলোকে প্রকৃতিবান্ধব অবকাঠামো ও প্রকল্পে বিনিয়োগ করতে হবে।

নিউজিল্যান্ডে জলবায়ু পরিবর্তন মন্ত্রী জেমস শ জানান, এ সপ্তাহেই আইনটি সংসদে পাস হবে। ২০৫০ সালের মধ্যে কার্বন নিরপেক্ষ দেশ হতে চাই আমরা।

মন্ত্রী আশা করছেন, এ আইন বিশ্বের অন্য দেশের জন্যও উদাহরণ তৈরি করবে। এর মাধ্যমে জলবায়ু ঝুঁকির বিষয়টি সরাসরি আর্থিক ও ব্যবসায়িক খাতের সঙ্গে সম্পৃক্ত হবে।

ট্যাগস :

জলবায়ু পরিবর্তন নতুন আইন করবে নিউজিল্যান্ড

আপডেট সময় : ০৫:৪৬:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ এপ্রিল ২০২১