জীবননগরে সড়ক দূর্ঘটনায় বৃদ্ধ নিহত
- আপডেট সময় : ০৩:৩০:১৬ অপরাহ্ন, রবিবার, ২৮ মে ২০২৩
- / ১০৬৬ বার পড়া হয়েছে
জীবননগরে সড়ক দূর্ঘটনায় বৃদ্ধ নিহত
স্টাফ রিপোর্টারঃ
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার জীবননগর-দর্শনা আঞ্চলিক সড়কে সড়ক দুর্ঘটনায় আলাউদ্দিন (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। আজ রোববার(২৮ মে) সকাল ১০ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত বৃদ্ধ উপজেলার আলীপুর গ্রামের মৃত আফছার আলী মন্ডলের ছেলে।
স্থানীয় সূত্রে জানাগেছে, আলাউদ্দিন আজ সকাল ৯টার দিকে বাইসাইকেল যোগে বাজারের যাওয়ার পথে দেশ বাংলা অটো রাইস মিলের সামনে দর্শনা থেকে ছেড়ে আসা একটি মোটরসাইকেল পিছন থেকে ধাক্কা দিলে পাকা রাস্তায় পড়ে আহত হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
জীবননগর হাসপাতালে ডাঃ সাদিয়া বলেন, নিহতে মাথায় মারাত্মক আঘাতে কারণে রক্তক্ষরণে হাসপাতালে পৌছানোর আগেই তার মৃত্যু হয়েছে।
জীবননগর থানার ওসি নাসির উদ্দিন মৃধা বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের পরিবারের অভিযোগ না থাকায়,লাশ উদ্ধার করে স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।






















