ঢাকা ০৭:০১ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জয়পুরহাটে ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

Astha DESK
  • আপডেট সময় : ০৯:৫১:০৬ অপরাহ্ন, বুধবার, ১ নভেম্বর ২০২৩
  • / ১০৭০ বার পড়া হয়েছে

জয়পুরহাটে ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

জয়নাল আবেদীন জয়/জয়পুরহাট প্রতিনিধিঃ

জয়পুরহাটের আক্কেলপুরে ট্রেনের ধাক্কায় গোবিন্দ চন্দ্র ঘোষ ( ৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত গোবিন্দ চন্দ্র ঘোষ নওগাঁর বদলগাছি উপজেলার সাগরপুর গ্রামের মৃত হুলু ঘোষের ছেলে।

আজ বুধবার (১ নভেম্বর ) আক্কেলপুর উপজেলার কেসেরমোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সান্তাহার রেলওয়ে থানার ওসি মোক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি বলেন, গোবিন্দ চন্দ্র ঘোষ দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। সকালে তিনি বাড়ী থেকে বের হয়ে আক্কেলপুর উপজেলার কেসেরমোড় এলাকায় রেল লাইনের দিকে ঘুরতে যান। এ সময় রাজশাহী থেকে ছেড়ে আসা বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তিনি মারা যান।

তিনি আরও জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস :

জয়পুরহাটে ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

আপডেট সময় : ০৯:৫১:০৬ অপরাহ্ন, বুধবার, ১ নভেম্বর ২০২৩