ঢাকা ০৯:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo গুইমারায় শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত Logo খাগড়াছড়িতে অতিঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলিতে সুষ্ঠু ভোট গ্রহণের দাবিতে ৪ প্রার্থীর সংবাদ সম্মেলন Logo মুক্তিযুদ্ধের ইতিহাসকে নিয়ে মিথ্যাচার কোনোভাবেই কাম্য নয়-মাহদী Logo ১৬ মাসে ৫৬০ হয়রানি, ১১৪৪ সাংবাদিক আক্রান্ত Logo ভোলায় প্রচারকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের সংঘর্ষ Logo উখিয়ায় বিএনপি ছেড়ে ৫শ নেতাকর্মী জামায়াতে যোগদান Logo প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে তারেক রহমান: দ্য ইকোনমিস্ট Logo খাগড়াছড়ি প্রার্থীদের সাথে খাগড়াছড়িতে সেনা বাহীনির মতবিনিময় Logo খাগড়াছড়ি সংসদীয় আসনে ৬ প্রার্থীর বৈঠকের গুঞ্জন Logo খাগড়াছড়িতে ২০৪টি কেন্দ্রের মধ্যে ১৮৫টিকেই ঝুঁকিপূর্ণ

ঝালকাঠিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষে নিহত-২

Astha DESK
  • আপডেট সময় : ১১:০২:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ এপ্রিল ২০২৩
  • / ১০৫৬ বার পড়া হয়েছে

ঝালকাঠিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষে নিহত-২

আমির হোসেন/ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ

ঝালকাঠির রাজাপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সাবেক ইউপি সদস্যসহ ২জন নিহত হয়েছেন। এঘটনায় ৪ জনকে আটক করেছে পুলিশ। সোমবার রাত আনুমানিক ৮ টার সময় উপজেলার শুক্তাগর ইউনিয়নের জগইরহাট গ্রামে এই ঘটনা ঘটে। ঘটনার পরে ইউনিয়নের মোল্লারহাট এলাকা থেকে সন্দেহ ভাজন একজনকে আটক করে পুলিশে সোপর্দ করে এলাকাবাসী।

নিহতরা হলো, জগইরহাট এলাকার মৃত মফেজ উদ্দিন হাওলাদারের ছেলে সাবেক ইউপি সদস্য আঃ রব হাওলাদার (৬২) ও ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ও অপরজন আঃ রব হাওলাদারের বড় ভাই মৃত মকবুল হোসেন হাওলাদারের বেলায়েত হোসেন (৫৬)।

আটককৃত হলো খুলনা রেলগেট এলাকার ৩ নাম্বার ওয়ার্ডের মোঃ ইমন এর ছেলে মোঃ আসাদ (১৯) ও জগইরহাট এলাকার মৃত দলিল উদ্দিনের ছেলে শাহজাহান, সত্তার এর ছেলে মিজান, খাদেম এর ছেলে সজল।

জানাযায়, ঘটনার সময় আঃ রব হাওলাদার, ভাতিজা মোঃ বেলায়েত হোসেন, ভাগিনা নাসির ও ৪র্থ শ্রেণী পড়ুয়া ছেলে মোঃ সিয়াম জগইরহাট বাজার থেকে বাড়িতে যাচ্ছিলেন। এসময় নাসির অসুস্থ বিধায় তার ছেলেকে নিয়ে পিছনে পরে যায়। সামনে রব হাওলাদার এবং বেলায়েত বাড়ির কাছাকাছি যাওয়ার সাথে সাথে পূর্ব থেকে ওৎ পেতে থাকা প্রতিপক্ষ মৃত মোদাসসের এর মোঃ খাদেম, খাদেম এর ছেলে সজল, মেহেদী, রাজন, আকাব্বার এর ছেলে হায়দার, সত্তার এর ছেলে মিজান, শাহজাহান এর ছেলে শাকিল, আলী হোসেন এর ছেলে শহিদ, নুর ইসলামের ছেলে জাহিদ সহ অজ্ঞাত আরো ১৪/১৫ জন লোকে পথ রোধ তরে দাঁড়ায়। তাদের পথ আগলানোর কারন জানতে চাইলে খাদেম তার লোকদের কোপাতে বললে তারা অতর্কিত কোপানো শুরু করে। যা দূর থেকে নাসির এবং তার ছেলে সিয়াম দেখতে পায়। হামলাকারীরা কুপিয়ে রব হাওলাদারকে পাশের খালে ফেলে দেয় এবং বেলায়েতকে রাস্তায় রেখে চলে গেলে সিয়াম দৌড়ে এসে খালের পানির ভিতর থেকে পাশে তুলে রব হাওলাদারকে। পরে স্থানীয় লোকজন, আত্মীয় স্বজনরা তাদের দুজনকে রাজাপুর উপজেলা কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন।

এব্যাপারে ঝালকাঠি পুলিশ সুপার আফরুজুল হক টুটুল বলেন, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই ডাবল মার্ডার হয়েছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করে কিছু নাম পেয়েছি কিন্তু তদন্তের স্বার্থে এখনি নামগুলো বলতে চাচ্ছিনা। ঘটনার সঠিক কারন বের করতে হলে তদন্ত শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।

ট্যাগস :

ঝালকাঠিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষে নিহত-২

আপডেট সময় : ১১:০২:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ এপ্রিল ২০২৩