ঢাকা ০৩:০৮ অপরাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo গুইমারায় শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত Logo খাগড়াছড়িতে অতিঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলিতে সুষ্ঠু ভোট গ্রহণের দাবিতে ৪ প্রার্থীর সংবাদ সম্মেলন Logo মুক্তিযুদ্ধের ইতিহাসকে নিয়ে মিথ্যাচার কোনোভাবেই কাম্য নয়-মাহদী Logo ১৬ মাসে ৫৬০ হয়রানি, ১১৪৪ সাংবাদিক আক্রান্ত Logo ভোলায় প্রচারকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের সংঘর্ষ Logo উখিয়ায় বিএনপি ছেড়ে ৫শ নেতাকর্মী জামায়াতে যোগদান Logo প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে তারেক রহমান: দ্য ইকোনমিস্ট Logo খাগড়াছড়ি প্রার্থীদের সাথে খাগড়াছড়িতে সেনা বাহীনির মতবিনিময় Logo খাগড়াছড়ি সংসদীয় আসনে ৬ প্রার্থীর বৈঠকের গুঞ্জন Logo খাগড়াছড়িতে ২০৪টি কেন্দ্রের মধ্যে ১৮৫টিকেই ঝুঁকিপূর্ণ

ঝালকাঠিতে জোড়া খুনের এজাহার ভুক্ত ৪ আসামি আটক

Astha DESK
  • আপডেট সময় : ১২:১৮:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৯ মে ২০২৩
  • / ১০৬৭ বার পড়া হয়েছে

ঝালকাঠিতে জোড়া খুনের এজাহার ভুক্ত ৪ আসামি আটক

আমির হোসেন/ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠির রাজাপুরের আলোচিত চাচা-ভাতিজা খুনের এজাহার ভুক্ত চার আসামিকে র‌্যাব-৮ এবং র‍্যাব ১৪ এর সদস্যরা গ্রেপ্তার হয়েছে। গ্রেপ্তাকৃতরা হলো মামলার এজাহারভূক্ত ৩নং আসামি মো. খাদেম হোসেন (৫০), ৪নং আসামি মো. জাহিদুল ইসলাম রাজন (২২), ৬নং আসামি মো. সজল হোসেন (২১), ৮ নং আসামি মো. শহীদ হোসেন (৩০)।

বুধবার দিবাগত রাত পৌনে একটার দিকে কিশোরগঞ্জ জেলার ভৈরব এলাকা থেকে তিনজন ও তাদের তথ্যের ভিত্তিতে রাত দুইটায় নেত্রকোনার পূর্বধলা থানা এলাকা থেকে একজনকে আটক করা হয়। বৃহস্পতিবার বিকাল ৬টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব-৮ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ মাহমুদুল হাসান এ তথ্য নিশ্চিত করেন।

আটককৃতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য রাজাপুর থানায় হস্তান্তর করা হয়। এ চাঞ্চল্যকর হত্যার মত নেক্কারজনক ঘটনার সাথে জড়িত আসামীদের দ্রুততম সময়ের মধ্যে আটক করে আইনের আওতায় আনায় সাধারণ জনমনে স্বস্তি ফিরেছে।

প্রেস ব্রিফিংএ তিনি বলেন, গত ২৪ এপ্রিল অনুমানিক সন্ধ্যা ৭.৫০ ঘটিকার সময় ঝালকাঠির রাজাপুর উপজেলার শুক্তাগড় ইউনিয়নের জগাইরহাট গ্রামে ডাবল হত্যাকান্ড সংগঠিত হয়। ঐ হত্যাকান্ডে সাবেক ইউপি সদস্য আব্দুর রব হাওলাদার ও তার ভাতিজা মো. বেলায়েত হোসেন নিহত হয়। ঘটনার পরের দিন ২৫ এপ্রিল নিহত আব্দুর রব হাওলাদারের ছেলে লিয়াকত হাওলাদার বাদী হয়ে ১৫ জনকে আসামি করে রাজাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

ঘটনার বিবরণে জানা যায় যে, পূর্ব শত্রুতা জের ধরে আসামিরা গত ২৪ এপ্রিল ২০২৩ তারিখ রাত আনুমানিক ০৭ টা ৫০ ঘটিকায় আব্দুর রব ও তার ভাতিজা বেলায়েত হোসেন জগাইরহাট বাজার হতে নিজ বাড়িতে যাওয়ার সময় চাইনিজ কুড়াল, চাপাতি, রামদা, ছুরি নিয়ে পথ রোধ করে অতর্কিত হামলা করে পালিয়ে যায়। উক্ত হামলায় ভিকটিমদ্বয় গুরুতর আহত হয়। এলাকাবাসী তাদেরকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের দুইজনকে মৃত ঘোষণা করেন।

রাজাপুর থানার ওসির দায়িত্বে থাকা উপ-পরিদর্শক সঞ্জিব কুমার পাহলান বলেন, আগামিকাল শুক্রবার সকালে আসামিদের ঝালকাঠি আদালতে পাঠানো হবে।

ট্যাগস :

ঝালকাঠিতে জোড়া খুনের এজাহার ভুক্ত ৪ আসামি আটক

আপডেট সময় : ১২:১৮:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৯ মে ২০২৩