ঢাকা ১০:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo জাতীয় নেতাদের ভূমিকাকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে হবে: প্রধানমন্ত্রী Logo রূপপুরে জ্বালানি লোডিংয়ের অনুমোদন: এপ্রিলের শেষে উদ্বোধন Logo প্রধানমন্ত্রীর সঙ্গে আ.লীগের সাবেক প্রতিমন্ত্রীর সাক্ষাৎ Logo রাষ্ট্রপতি নির্বাচন, জাতীয়তাবাদী ফ্রন্ট এবং ধানের শীষ Logo মুখস্থভিত্তিক বিসিএস থেকে দক্ষতাভিত্তিক পদ্ধতিতে যাচ্ছে সরকার: সংসদে প্রতিমন্ত্রী Logo গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলীয় জোটের কর্মসূচি ঘোষণা Logo সরকার-জনপ্রতিনিধি ছাড়া সংবিধান সংশোধনের অধিকার কারো নেই: স্পিকার Logo মার্কিন যুদ্ধবিমান ধ্বংশ করছে ইরানি ম্যানপ্যাড Logo তিন ঘণ্টার ব্যবধানে মা-ছেলের মৃত্যু Logo হাম ও উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু

ঝালকাঠিতে যাত্রীবাহী লঞ্চ চরে আটকে যাত্রীদের চরম দুর্ভোগ

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৮:৫২:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ অগাস্ট ২০২১
  • / ১১২৩ বার পড়া হয়েছে

ঝালকাঠিতে যাত্রীবাহী লঞ্চ চরে আটকে যাত্রীদের চরম দুর্ভোগ

আমির হোসেন, বিশেষ প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুরে যাত্রীবাহী ঢাকাগামী “অভিযান-১০” নামের লঞ্চটি চরে আটকে যায়|এতে লঞ্চে থাকা ৪৩৪ জন যাত্রী চরম দুর্ভোগে পড়ে। শুক্রবার ভোররাতে উপজেলার বড়ইয়া ইউনিয়ন চরপালট গুচ্ছগ্রাম সংলগ্নে এ ঘটনা ঘটে। যাত্রীদের অভিযোগ নিজ খরচেই তাদের গন্তব্যে যেতে হয়।

আর এদিকে লঞ্চ কর্তৃপক্ষের দাবী যাত্রীদের ভাড়ার টাকা ফেরত দিয়ে ট্রলারে করে প্রত্যেক যাত্রীকে তাদের গন্তব্যে পৌছে দেয়া হয়েছে। লঞ্চে থাকা যাত্রীরা জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা অভিযান-১০ ও শাহরুখ-২ লঞ্চ পাশাপাশি চালিয়ে পাল্লাদিয়ে বরগুনা যাচ্ছিল।ঘটনা স্থলে এসে শাহরুখ-২ লঞ্চ কে পাশ কাটিয়ে পেছনে ফেলে উঠার সময় অভিযান-১০ লঞ্চটি ডুবো চরে উঠিয়ে দেয়। অনেক চেষ্টা করেও লঞ্চটি নামানো যায়নি।লঞ্চ কর্তৃপক্ষ যাত্রীদের জন্য ব্যবস্থা করবে করবে বলে সময় পার করে।

পরে সকাল হলে যাত্রীরা যে যার মত করে নিজ নিজ খরচে তাদের গন্তব্যে চলে যায়। অভিযান- ১০ এর মাস্টার মো. মাসুদ আলম জানায়, জোয়ারের পানিতে নদী ও চর একই রকম ছিল কিছু বুঝে উঠার আগেই লঞ্চটি ডুবো চরে উঠে যায়। যাত্রীদের ভাড়ার টাকা ফেরত দিয়ে সকালে ট্রলার ভাড়া করে যাত্রীদের গন্তব্যে পৌছে দেয়া হয়েছে।

[irp]

ট্যাগস :

ঝালকাঠিতে যাত্রীবাহী লঞ্চ চরে আটকে যাত্রীদের চরম দুর্ভোগ

আপডেট সময় : ০৮:৫২:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ অগাস্ট ২০২১