ঢাকা ০৬:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo গুইমারায় শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত Logo খাগড়াছড়িতে অতিঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলিতে সুষ্ঠু ভোট গ্রহণের দাবিতে ৪ প্রার্থীর সংবাদ সম্মেলন Logo মুক্তিযুদ্ধের ইতিহাসকে নিয়ে মিথ্যাচার কোনোভাবেই কাম্য নয়-মাহদী Logo ১৬ মাসে ৫৬০ হয়রানি, ১১৪৪ সাংবাদিক আক্রান্ত Logo ভোলায় প্রচারকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের সংঘর্ষ Logo উখিয়ায় বিএনপি ছেড়ে ৫শ নেতাকর্মী জামায়াতে যোগদান Logo প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে তারেক রহমান: দ্য ইকোনমিস্ট Logo খাগড়াছড়ি প্রার্থীদের সাথে খাগড়াছড়িতে সেনা বাহীনির মতবিনিময় Logo খাগড়াছড়ি সংসদীয় আসনে ৬ প্রার্থীর বৈঠকের গুঞ্জন Logo খাগড়াছড়িতে ২০৪টি কেন্দ্রের মধ্যে ১৮৫টিকেই ঝুঁকিপূর্ণ

ঝালকাঠিতে যাবতজীবন সাজাপ্রাপ্ত আসামি ঢাকায় আটক

Astha DESK
  • আপডেট সময় : ০৪:০৭:০৮ অপরাহ্ন, রবিবার, ২ এপ্রিল ২০২৩
  • / ১০৬২ বার পড়া হয়েছে

ঝালকাঠিতে যাবতজীবন সাজাপ্রাপ্ত আসামি ঢাকায় আটক

আমির হোসেন/ঝালকাঠি প্রতিনিধিঃ

ঢাকার একটি হত্যামামলার যাবতজীবন সাজাপ্রাপ্ত আসামি নলছিটি উপজেলার বাসিন্দা মিলন সিকদার(৩৮) ওরফে চোপা মিলনকে গ্রেপ্তার করেছে নলছিটি থানা পুলিশ। শনিবার রাতে ঢাকা র‍্যাব-৩ এর সহায়তা নলছিটি থানার এসআই এনামুল হাসানের নেতৃত্ব একটি টীম হাতিরঝিল এলাকা থেকে আটক করে।

মিলন সিকদার উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়নের চৌদ্দবুরিয়া গ্রামের মৃত আঃ মন্নান সিকদারের ছেলে। সে ২০১১ সালে ২৪ জুলাই কোতোয়ালি থানার নবাবপুরে বসে রজব আলী নামের একজনকে হত্যার সাথে জরিত ছিল। মিলনসহ কয়েকজন মিলে এলোপাতাড়ি কুপিয়ে তাকে হত্যা করে। উল্লেখ্য তারা দুজনে একই এলাকায় বসবাস করতো এবং একসাথে মাদকসহ বিভিন্ন অপকর্মের সাথে জরিত ছিল। পরবর্তীতে মোবাইল দিয়ে টাকা ধার নেওয়া নিয়ে দুজনের মাঝে বিরোধের সৃষ্টি হয়। তারই জের ধরে মিলন সিকদার তাকে হত্যার সাথে জরিয়ে পরে।

এ ঘটনায় নিহতের ভাই জুম্মন আলী কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা ১৩জনকে আসামী কে অভিযোগ পত্র জমা দেন। আদালত ২০১৯ সালে ১ আগষ্ট আসামি মিলন সিকদারসহ সাতজনকে বিভিন্ন সাজা প্রদান করে। বাকিদের খালাস দেওয়া হয়। মিলন সিকদারকে যাবতজীবন সাজা দেওয়া হয়। এরপর থেকেই সে ছদ্মনামে পলাতক থাকে।

সে পলাতক থাকা অবস্থায় বাস-গাড়ীর ড্রাইভার হিসেবে কুয়াকাটায় ছদ্মনামে বাসা ভাড়া নিয়ে থাকতেন। নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. আতাউর রহমান বলেন, মিলন সিকদারকে জেলহাজতে প্রেরন করা হয়েছে।

ট্যাগস :

ঝালকাঠিতে যাবতজীবন সাজাপ্রাপ্ত আসামি ঢাকায় আটক

আপডেট সময় : ০৪:০৭:০৮ অপরাহ্ন, রবিবার, ২ এপ্রিল ২০২৩