ঢাকা ০৮:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo গুইমারায় শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত Logo খাগড়াছড়িতে অতিঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলিতে সুষ্ঠু ভোট গ্রহণের দাবিতে ৪ প্রার্থীর সংবাদ সম্মেলন Logo মুক্তিযুদ্ধের ইতিহাসকে নিয়ে মিথ্যাচার কোনোভাবেই কাম্য নয়-মাহদী Logo ১৬ মাসে ৫৬০ হয়রানি, ১১৪৪ সাংবাদিক আক্রান্ত Logo ভোলায় প্রচারকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের সংঘর্ষ Logo উখিয়ায় বিএনপি ছেড়ে ৫শ নেতাকর্মী জামায়াতে যোগদান Logo প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে তারেক রহমান: দ্য ইকোনমিস্ট Logo খাগড়াছড়ি প্রার্থীদের সাথে খাগড়াছড়িতে সেনা বাহীনির মতবিনিময় Logo খাগড়াছড়ি সংসদীয় আসনে ৬ প্রার্থীর বৈঠকের গুঞ্জন Logo খাগড়াছড়িতে ২০৪টি কেন্দ্রের মধ্যে ১৮৫টিকেই ঝুঁকিপূর্ণ

ঝালকাঠিতে স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার

Astha DESK
  • আপডেট সময় : ০১:৩০:৩৩ অপরাহ্ন, শনিবার, ৮ এপ্রিল ২০২৩
  • / ১০৬১ বার পড়া হয়েছে

ঝালকাঠিতে স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার

আমির হোসেন/ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠির রাজাপুরে রাবিনা আক্তার (১৩) নামে ৭ম শ্রেনীতে পড়ুয়া এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছে রাজাপুর থানা পুলিশ। শুক্রবার (৭ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার শুক্তাগড় ইউনিয়নের কাঠিপাড়া এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। রাবিনা ওই গ্রামের মনজু খানের মেয়ে ও রাজাপুর পাইলট সরকারি বালিকা বিদ্যালয়ের সপ্তম শ্রেনীর শিক্ষার্থী।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, নিহত রাবিনা আক্তারের মা সাবানা বেগম রাবিনা’কে তাদের দ্বিতল কাঠের ঘরের মাচা থেকে লাকড়ি আনতে বলে সে ঘরের বাহিরে যায়। কিছুক্ষণ পরে সাবানা বেগম ঘরে এসে রাবিনাকে ডাক দিলে কোন সারা না পেয়ে ঘরের মাচায় উঠে। সেখানে ঘরের আড়াঁর সাথে রাবিনাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে ডাক চিৎকার দেয়।

এ সময় নিহতের স্বজন ও প্রতিবেশীসহ স্থানীয়রা উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাবিনাকে মৃত ঘোষণা করে। তবে রাবিনা নিজেই গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে কিনা নাকি অন্যকোন ভাবে তার মৃত্যু হয়েছে এমূহুূর্তে সে বিষয়ে কিছুই বলতে পারছেনা তার মা বা পরিবারের সদস্যরা।

রাজাপুর থানার এস আই সঞ্জীব কুমার পাহলান জানান, নিহত রাবিনার মরদেহ পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। মরদেহ ময়না তদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ বিষয়ে রাজাপুর থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।

ট্যাগস :

ঝালকাঠিতে স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০১:৩০:৩৩ অপরাহ্ন, শনিবার, ৮ এপ্রিল ২০২৩