ঝিনাইদহে ধর্ষণ মামলার পলাতক আসামীকে গ্রেফতার করেছে র্যাব-৬
- আপডেট সময় : ১২:২৭:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩
- / ১০৫০ বার পড়া হয়েছে
আস্থা ডেস্কঃ
ঝিনাইদহে ধর্ষণ মামলার পলাতক আসামীকে আটক করেছে র্যাব-৬। আজ সোমবার (২০ মার্চ/২৩) গোপন সংবাদের ভিক্তিতে আভিযান চালিয়ে মামলার প্রধান পলাতক আসামী সৌরভকে জেলার সদরের থানা এলাকায় থেকে আটক করে।
র্যাব-৬ এর সূত্র মতে জানাযায়, আইনানুগ ব্যবস্থা গ্রহনের উদ্দেশ্যে আভিযানিক দল ঝিনাইদহ জেলার সদর থানাধীন সুরাট বাজার এলাকায় অভিযান পরিচালনা করে আসামী মোঃ সৌরভ (২৬), থানা-ঝিনাইদহ সদর, জেলা-ঝিনাইদহকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সাথে তার সম্পৃক্ততার কথা স্বীকার করে। গ্রেফতারকৃত আসামীকে ঝিনাইদহ জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রসঙ্গত, গত ৭ মার্চ/২৩ তারিখ রাঁতে আসামী কৌশলে ভিকটিমের বাবার বসতঘরে প্রবেশ করে ভিকটিমের শিশু সন্তানকে হত্যার হুমকি দিয়ে জিম্মি করে ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে জেরপূর্বক ধর্ষণ করে এবং মোবাইল ফোনে ধর্ষণের ভিডিও ধারণ করে। পরে আসামী ভিকটিমের আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করার ভয় দেখিয়ে পূণরায় ভিকটিমকে ধর্ষণ করার প্রস্তাব দেয়। আসামীর প্রস্তাবে রাজি না হওয়ায় আসামী ভিডিও ভিকটিমের স্বামীসহ আত্নীয়দের নিকট প্রেরণ করে।
পরবর্তীতে ভিকটিম বাদী হয়ে আসামীর বিরুদ্ধে ঝিনাইদহ জেলার সদর থানায় ধর্ষণ ও পর্নোগ্রাফি আইনে একটি মামলা দায়ের করেন। ঘটনাটি জানতে পেরে র্যাব-৬, ঝিনাইদহ ক্যাম্পের আভিযানিক দল ছায়া তদন্ত শুরু করে এবং ধর্ষণকারীকে গ্রেফতারের লক্ষ্যে অভিযান চালিয়ে আজ সোমবার আটক করে।




















