ঢাকা ০৭:৫৬ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo জনপ্রতিনিধিদেরকে বাদ দিয়ে দলীয় লোক দিয়ে ত্রাণ বিতরণের নির্দেশ ইউএনও’র Logo ইউনুচ সরকারের ব্যয় বিতর্কে অনিশ্চয়তায় পাতাল মেট্রো রেল প্রকল্প Logo রাজপথে ফিরছে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ! Logo ভারত-বাংলাদেশ মৈত্রী পাইপলাইন-সুফল পাচ্ছে দেশ Logo জয়নুল আবদিন ফারুককে সতর্ক করল বিএনপি Logo সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন, বাধা নেই কারামুক্তিতে Logo নির্বাচিত সরকারের সাথে সম্পর্ক স্বাভাবিক করছে ভারত Logo জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর: কারামুক্তিতে নেই বাধা Logo ঘুষ চাওয়ার ঘটনা সামনে আসায় আইসিটি’র বিচারপ্রক্রিয়ার উপর আস্থা কমবে Logo অভিযোগ-প্রশ্নে জর্জরিত জুলাই হত্যার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

টলিউড অভিনেত্রী শ্রাবন্তীর পথেই হাঁটছেন নুসরাত!

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০২:০০:৩০ অপরাহ্ন, শনিবার, ৯ জানুয়ারী ২০২১
  • / ১১১৪ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক:টলিউড অভিনেত্রী ও সাংসদ নুসরাত জাহানকে নিয়ে গুঞ্জন শুরু হয়েছে টলিপাড়ায়। স্বামী নিখিল জৈনের সঙ্গে টানাপোড়েন শুরু হয়েছে অভিনেত্রীর। এমন সংবাদও প্রকাশ করেছে পশ্চিমবঙ্গের একাধিক গণমাধ্যম। এদিকে গত কযেকদিন ধরেই বেশ আলোচনায় নুসরাত।

আলোচনায় ঘি ঢেলেছেন নুসরাত নিজেই। সম্প্রতি রাজস্থান ঘুরতে গিয়েছিলেন তিনি। সঙ্গে ছিলেন অভিনেতা যশ। আজমীর শরীফেও গিয়েছিলেন এ অভিনেতাকে নিয়ে। এক ভিডিওতে নুসরাত জানিয়েছেন, বাবার আর্শীবাদ নিতেই দরগায় গিয়েছিলেন তিনি।

সে ভিডিও ছড়িয়ে পড়লে যশের সঙ্গে প্রেমের গুঞ্জন শক্ত হয় নুসরাতের। এ বিষয়ে শুরু থেকেই মুখে কুলুপ এঁটেছেন নুসরাত। স্পষ্ট করে বলছেন না কিছুই। ভারতীয় গনমাধ্যমে তিনি জানান, তার ব্যক্তিগত জীবনে কোনো সম্পর্ক আছে না নেই, তা নিয়ে মুখ খুলতে চান না। মানুষ কেন সব সময় তার ব্যক্তিগত জীবন এবং সম্পর্ক নিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য করেন, তা বুঝতে পারেন না।

নুসরাত-যশের প্রেমের বিষয়টি জানেন তাদের ঘনিষ্ঠজনরা। কিন্তু এ ব্যাপারে মুখ একদম বারণ। ওদিকে, একে অপরকে ইনস্টাগ্রাম থেকে ‘আনফলো’ করে দিয়েছেন। টলিপাড়ার এ চুপি আলোচনা ওঠে এসেছে সর্বভারতী একটি গণমাধ্যমে। আনফলো করে দেওয়ার স্ক্রিনশট নিয়ে তুমুল জল্পনা শুরু হয়েছে নেট দুনিয়ায়। নেটিজেনরা মনে করছেন- শ্রাবন্তীর পথে হাঁটছেন নুসরাত।

নুসরাত-নিখিলের সর্ম্পকের পারদ মাপার জন্য ৮ জানুয়ারির (শুক্রবার) অপেক্ষায় ছিলেন ভক্তরা। ওইদিন ছিল নুসরাতের জন্মদিন। গুঞ্জনের সত্যতা পাওয়া গেছে এদিন। জন্মদিনে স্ত্রী নুসরাতকে শুভেচ্ছা পাঠাননি নিখিল। এতেই জোরদার তাদের সংসার ভাঙার জল্পনা। ওদিকে নুসরাতের ইনস্টাগ্রাম ঘুরে, যশের সঙ্গেই একাধিক ছবি দেখা গেছে। আর স্বামী নিখিলের সঙ্গে সবশেষ ছবি শেয়ার করেছেন গেল বছর ১৯ জুন। ২০২০ সালের ১৬ নভেম্বর নুসরাতের সঙ্গে একটি পারিবারিক ছবি শেয়ার করেছেন নিখিল। দিওয়ালির শুভেচ্ছা জানিয়েছেন ওই ছবি দিয়ে। তারপর নিখিলের ইনস্টাগ্রামে তেমন কোনো ছবি দেখা যায়নি।

নিউ নরমাল পরিস্থিতিতে ‘এসওএস কলকাতা’ সিনেমার চিত্রায়ণ করতে গিয়ে যশের সঙ্গে সখ্যতা হয় নুসরাতের। তারপর বিভিন্ন অনুষ্ঠান এবং পার্টিতে একসঙ্গে দেখা গিয়েছিল তাদের। ২০১৯ সালে নিখিল জৈনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন নুসরাত। দাম্পত্যজীবন ভালোই যাচ্ছে নুসরাতের। স্বামী-সংসার, ক্যামেরার সামনের কাজ, রাজনৈতিক কাজ-সব সমান তালে সামলাচ্ছেন এই অভিনেত্রী। নুসরাত কি শ্রাবন্তীর পথে হাঁটছেন? এ প্রশ্নের উত্তর জানতে নেটিজেনদের অপেক্ষা করতে হবে আরও কিছুদিন।

২০১১ সালে অভিনয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন নুসরাত। জিতের বিপরীত ‘শত্রু’ সিনেমায় প্রথমবার অভিনয় করেছিলেন তিনি। তারপর অভিনয় করেছেন একাধিক ব্যবসা সফল সিনেমায়। ক্যারিয়ারে তুঙে থাকা অবস্থায় ব্যবসায়ী নিখিল জৈনের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেছিলেন নুসরাত। তিনি তৃণমূল কংগ্রেসের হয়ে বসিরহাট লোকসভা কেন্দ্রের সাংসদ নির্বাচিত হন।

ট্যাগস :

টলিউড অভিনেত্রী শ্রাবন্তীর পথেই হাঁটছেন নুসরাত!

আপডেট সময় : ০২:০০:৩০ অপরাহ্ন, শনিবার, ৯ জানুয়ারী ২০২১