ঢাকা ০৪:০১ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo খাগড়াছড়িতে অটোরিকশা দুর্ঘটনায় শিশু নিহত, আহত-৩ Logo সাজেক পর্যটন কেন্দ্র খুলে দেওয়ার দাবি ব্যবসায়ীদের Logo সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অবরোধকারীদের গুলি বিনিময় Logo চীনে ত্রিপক্ষীয় বৈঠকে বসছেন ট্রাম্প পুতিন ও শি Logo হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের পক্ষেই যুক্তরাষ্ট্র: বোরহান কবীর Logo ফুলবাড়ীতে বিএনপির আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ Logo পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রীর সঙ্গে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজির সাক্ষাৎ Logo সাংবাদিক আলিফ হত্যার বিচার ও জহিরুলের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে শ্রীপুরে মানববন্ধন Logo পুঠিয়ায় সপ্তাহ ধরে নিখোঁজ মাদ্রাসার দুই ছাত্র Logo ইউনূসকে করের ৬৬৬ কোটি টাকা দিতে বলা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল

টাইগার যুবাদের বিশ্বকাপ মিশন শুরু হচ্ছে ১ অক্টোবর

News Editor
  • আপডেট সময় : ০৪:১৪:০০ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২০
  • / ১২০৯ বার পড়া হয়েছে

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। শিরোপা ধরে রাখার মিশনে ২০২২ সালের যুব বিশ্বকাপকে সামনে রেখে যুবাদের স্কিল ট্রেনিং ক্যাম্প শুরু হবে আগামী ১ অক্টোবর। বিকেএসপিতে অনুশীলনে নামবে যুবারা। আপাতত তিন সপ্তাহের জন্য এই ক্যাম্প শুরু হলেও তা বাড়িয়ে চার সপ্তাহও করা হতে পারে।

প্রথমিকভাবে ৪৭ জন ক্রিকেটার নিয়ে বিকেএসপিতে শুরু হয় অনুর্ধ-১৯ দলের চার সপ্তাহের আবাসিক ক্যাম্প। ২৩ আগস্ট শুরু হওয়া ক্যাম্পটি শেষ হয় ১৮ সেপ্টেম্বর। এ চার সপ্তাহে ক্রিকেটাররা ওয়ানডে ফরম্যাটের সাতটি অনুশীলন ম্যাচে অংশ নিয়েছে। তবে খারাপ আবহাওয়ার কারণে চারটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে ৩০ ওভারে।

আরও পড়ুনঃ অনুশীলনেই ক্যামেরার লেন্স ভেঙে দিলেন আন্দ্রে রাসেল

খেলোয়াড়দের পারফর্ম্যান্সের ভিত্তিতে বিসিবি ৪৭ জনের স্কোয়াড কমিয়ে ৩০ জনে আনবে। প্রথমিক স্কোয়াডে ডাক পাওয়া ক্রিকেটারদের এই মাসেই কোভিড-১৯ পরীক্ষার সম্মুখীন হতে হবে।

এদিকে নতুন দলের সাথে অনুশীলনে যোগ দিতে প্রধান কোচ নাভিদ নওয়াজ ও ট্রেইনার রিচার্ড স্টনির ইতোমধ্যে ঢাকায় পৌঁছেছেন। গত ১৭ সেপ্টেম্বর ফিরেছেন নাভেদ নওয়াজ। এখন তাদের কোয়ারেন্টাইনে থাকতে হবে।

বিসিবি গেম ডেভেলপমেন্ট ম্যানেজার আবু ইমাম মোহাম্মদ কাওসার বলেন, ‘নতুন দলকে আমরা কমপক্ষে তিন সপ্তাহের স্কিল ট্রেনিং ক্যাম্পে রাখব। এটি চার সপ্তাহেরও হতে পারে। আশা করছি ১ অক্টোবর এই ক্যাম্প শুরু করতে পারব। ইতোমধ্যে ১৭ সেপ্টেম্বর দেশে পৌঁছেছেন প্রধান কোচ নাভিদ নওয়াজ। দলে যোগ দেওয়ার আগে তাদেরকে কোয়ারেন্টাইন কাটাতে হবে।’

টাইগার যুবাদের বিশ্বকাপ মিশন শুরু হচ্ছে ১ অক্টোবর

আপডেট সময় : ০৪:১৪:০০ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২০