ঢাকা ০৯:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo গুইমারায় শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত Logo খাগড়াছড়িতে অতিঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলিতে সুষ্ঠু ভোট গ্রহণের দাবিতে ৪ প্রার্থীর সংবাদ সম্মেলন Logo মুক্তিযুদ্ধের ইতিহাসকে নিয়ে মিথ্যাচার কোনোভাবেই কাম্য নয়-মাহদী Logo ১৬ মাসে ৫৬০ হয়রানি, ১১৪৪ সাংবাদিক আক্রান্ত Logo ভোলায় প্রচারকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের সংঘর্ষ Logo উখিয়ায় বিএনপি ছেড়ে ৫শ নেতাকর্মী জামায়াতে যোগদান Logo প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে তারেক রহমান: দ্য ইকোনমিস্ট Logo খাগড়াছড়ি প্রার্থীদের সাথে খাগড়াছড়িতে সেনা বাহীনির মতবিনিময় Logo খাগড়াছড়ি সংসদীয় আসনে ৬ প্রার্থীর বৈঠকের গুঞ্জন Logo খাগড়াছড়িতে ২০৪টি কেন্দ্রের মধ্যে ১৮৫টিকেই ঝুঁকিপূর্ণ

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

Astha DESK
  • আপডেট সময় : ১২:০৮:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর ২০২৩
  • / ১০৬১ বার পড়া হয়েছে

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

স্টাফ রিপোর্টারঃ

গাজীপুর জেলার শ্রীপুর পৌর এলাকার উজিলাব গ্রামের ন্যাশনাল পোল্ট্রি থেকে ভাংনাহাটিতে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মোঃ হৃদয় (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটে। মোঃ হৃদয় শ্রীপুর পৌর এলাকার ভাংনাহাটি গ্রামের নইমুদ্দিনের ছেলে।

এলাকাবাসীর সূত্র মতে জানা যায়, সকালে শিশুরা ন্যাশনাল পোল্ট্রি থেকে ভাংনাহাটি সড়ক দিয়ে মক্তবে যাচ্ছিল। তখন শিশুদের চিৎকার শুনে স্থানীয়রা দৌঁড়ে এসে হৃদয়ের মরদেহ দেখতে পায়। মরদেহের পাশে বিদ্যুতের খুঁটির নিচে ট্রান্সফরমারের বিভিন্ন ধরনের যন্ত্রাংশ পড়েছিল এবং একটি ট্রান্সফরমারের যন্ত্রাংশ খোয়া গেছে। ধারণা করছি হৃদয় ট্রান্সফরমার চুরি করতে এসে বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছেন। তার সহযোগীরা মালামাল নিয়ে গেলেও মরদেহে ফেলে রেখে পালিয়ে গেছে।

শ্রীপুর থানার ওসি এএফএম নাসিম বলেন, ঘটনা জানার পরপরই ঘটনা স্থলে থেকে পুলিশ লাশ উদ্ধার করেছে।

ট্যাগস :

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আপডেট সময় : ১২:০৮:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর ২০২৩