ঢাকা ০১:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo নির্বাচনী ব্যস্ততায় প্রশাসনিক গতি কমেছে, মাঠে ও সচিবালয়ে ঢিলেমি Logo কেন্দ্র দখলের চেষ্টা করলে কাউকেই ছাড় নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা Logo যা থাকবে জামায়েতের নির্বাচনী ইশতেহারে Logo যা থাকবে বিএনপির নির্বাচনী ইশতেহারে Logo গণভোটে রাষ্ট্রের নিরপেক্ষতা ও জনগণের সার্বভৌম অধিকার: সংবিধান, সরকার এবং হ্যাঁ/না ভোটের প্রশ্ন Logo খাগড়াছড়িতে একমঞ্চে জনগণের মুখোমুখি ১০ প্রার্থী Logo পানছড়িতে ধানের শীষের সমর্থনে শ্রমিক দলের উঠান বৈঠক অনুষ্ঠিত Logo শেরপুরে জামায়াত–বিএনপি সংঘর্ষে নিহত-১, আহত অন্তত-৪ Logo ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামীর বাংলাদেশের দিকনির্দেশনা নির্ধারণ-এয়াকুব আলী Logo খাগড়াছড়িতে জামায়াতের নির্বাচনী গণমিছিল শেষে সমাবেশে

ঠাকুরগাঁও সরকারি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাবেশ অনুষ্টিত

Astha DESK
  • আপডেট সময় : ০২:০২:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মার্চ ২০২৩
  • / ১০৪৪ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁও সরকারি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাবেশ অনুষ্টিত

আব্দু্ল্লাহ আজাদ/ঠাকুরগাঁও সদর প্রতিনিধিঃ

ঠাকুরগাঁওয়ের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঠাকুরগাঁও সরকারি কলেজে নবীনবরণ, অভিবাবক সমাবেশ এবং বার্ষিক ক্রীড়া সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আজ মঙ্গলবার (১৪মার্চ) বেলা সাড়ে দশটায় পবিত্র কোরান তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটি উদ্বোধন করেন পানিসম্পদ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগ এর উপদেষ্টা পরিষদের সদস্য রমেশ চন্দ্র সেন এমপি।

অনুষ্ঠানে কলেজর অধ্যক্ষ প্রফেসর মোঃ আব্দুল জলিলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মাহাবুবুর রহামান, জেলা পরিষদের চেয়ারম্যান মোহম্মদ সাদেক কুরাইশী, পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. অরুনাংশু দত্ত টিটো, ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায় প্রমূখ।

সমাপনী বক্তব্যে কলেজ অধ্যক্ষ প্রফেসর আব্দুল জলিল বলেন, বাংলাদেশ এখন খেলাধুলায় অনেক দূর এগিয়ে গেছে, আমাদের দেশের জাতীয় দলের খেলোয়াড়রা অনেক সুনাম বয়ে নিয়ে আসছে। আমার কলেজের ছেলেমেয়েরা একসময় জাতীয় পর্যায়ের খেলোয়াড় হবে বলে আমি বিশ্বাস করি। যারা বিগত এক সপ্তাহ ধরে কাজ করে গেছেন অনুষ্ঠানটি সফল করতে তাঁদের প্রতি কৃতজ্ঞতা।

বিএনসিসি ও রোভার স্কাউট ঠাকুরগাঁও সরকারি কলেজ ইউনিটের সার্বিক সহায়তায় পুরস্কার প্রদান অনুষ্ঠানে কলেজ উপাধ্যক্ষ প্রফেসর জিন্নাতুন নাহার, শিক্ষক পরিষদের সম্পাদক বিভিন্ন বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক, অভিবাবক ছাড়াও কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :

আপডেট সময় : ০২:০২:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মার্চ ২০২৩