ঢাকা ০৭:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo রাঙামাটিতে ব্রাশ ফায়ারে ইউপিডিএফ নেতা নিহত: ২ বোন গুলিবিদ্ধ Logo জাতীয় নেতাদের ভূমিকাকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে হবে: প্রধানমন্ত্রী Logo রূপপুরে জ্বালানি লোডিংয়ের অনুমোদন: এপ্রিলের শেষে উদ্বোধন Logo প্রধানমন্ত্রীর সঙ্গে আ.লীগের সাবেক প্রতিমন্ত্রীর সাক্ষাৎ Logo রাষ্ট্রপতি নির্বাচন, জাতীয়তাবাদী ফ্রন্ট এবং ধানের শীষ Logo মুখস্থভিত্তিক বিসিএস থেকে দক্ষতাভিত্তিক পদ্ধতিতে যাচ্ছে সরকার: সংসদে প্রতিমন্ত্রী Logo গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলীয় জোটের কর্মসূচি ঘোষণা Logo সরকার-জনপ্রতিনিধি ছাড়া সংবিধান সংশোধনের অধিকার কারো নেই: স্পিকার Logo মার্কিন যুদ্ধবিমান ধ্বংশ করছে ইরানি ম্যানপ্যাড Logo তিন ঘণ্টার ব্যবধানে মা-ছেলের মৃত্যু

ডামুড্যায় গৃহবধূকে শ্লীলতাহানি, দুই জনের নামে মামলা

News Editor
  • আপডেট সময় : ১১:৪৩:০৮ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২০
  • / ১১৫৪ বার পড়া হয়েছে

এস এম স্বাধীন, শরীয়তপুর প্রতিনিধিঃ শরীয়তপুর ডামুড্যা উপজেলার ধানকাঠি ইউনিয়নে এক গৃহবধূকে শ্লীলতাহানি করা হয়েছে। শ্লীলতাহানির অভিযোগে সাগর হাওলাদার ও জাফর খানের নামে ডামুড্যা থানায় মামলা করেছেন ঐ গৃহবধূ।

গত ১৯ অক্টোবর বিকাল ৩টা ৪৫ মিনিটের সময় শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ি যাওয়ার পথে কিতাম্বর এর রাস্তার পাশে একটি কলা বাগানে নিয়ে ঐ গৃহবধূকে শ্রীলতাহানি করেন ডামুড্যা উপজেলার প্রিয় কাঠি গ্রামের খলিল হাওলাদারের ছেলে সাগর হাওলাদার(২৬) ও ছয়হিস্যা গ্রামের মৃত রুস্তম খার ছেলে জাফর খা (৩০)।

এবিষয়ে ঐ গৃহবধূ বলেন, আমার স্বামীর বাড়ীতে বিল্ডিংয়ের নির্মান কাজ চলতে থাকায় প্রতি দিন আমার বাবার বাড়ী হতে খাবার রান্না করে স্বামীর বাড়ীতে নিয়া আসি । প্রতি দিনের ন্যায় গত ১৯/১০/২০২০ তারিখ বিকাল অনুমান ০৩.৪৫ এর সময় আমার স্বামীর বাড়ীতে খাবার পৌছাইয়া দিয়া আমার বাবার বাড়ী যাওয়ার সময় ডামুড্যা থানাধীন চর ধানকাঠি সাকিনস্থ কিতাম্বরের রাস্তার উপর পৌছা মাত্র উল্লেখিত বিবাদীদ্বয় সাগর ও জাফর আমাকে রাস্তায় একা পাইয়া কু – প্রস্তাব দেয় । আমি উক্ত কু – প্রস্তাবে রাজি না হওয়ায় যৌন কামলালসা চরিতার্থ করার উদ্দেশ্যে সাগর হাওলাদার ও জাফর খা আমাকে টানা হেচড়া করে আমার পড়নের বােরকা ছিড়ে ফেলে । আমার শরীর ও বুকে স্পর্শ কাতর স্থানে হাতাহাতি করে। রাস্তার পাশে কলা বাগানে নিয়া যাইতে চাইলে আমি ডাক চিৎকার করলে সােহাগ মােল্লা, জসীম ফকির সহ আশপাশ হইতে লােকজন আগাইয়া আসলে তারা দৌড়ে পালাইয়া যায় । পরবর্তীতে আমি বাড়াতে আসি।

এবিষয়ে জানতে জাফর খার বাড়িতে যেয়ে কাউকে খুঁজে পাওয়া যায়নি। ঘর তালাবদ্ধ অবস্থায় পাওয়া গেছে ও সাগরের বাড়িতে যেয়ে তার মায়ের সাথে কথা বললে তিনি বলে লোকমুখে আমি শুনছি এমন একটা ঘটনা ঘটছে। কিন্তু আমার ছেলে ওই দিন থেকে পলাতক বাড়িতে আর আসে নাই এর বাইরে আমি আর কিছু জানিনা।

ডামুড্যা থানার ভারপ্রাপ্ত ওসি মেহেদী হাসান বলেন, ধানকাঠি উনিয়নে এক গৃহবধূকে শ্রীলতাহানি চালায় দুই যুবক এ ব্যাপারে একটা মামলা হয়েছে আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ডামুড্যায় গৃহবধূকে শ্লীলতাহানি, দুই জনের নামে মামলা

আপডেট সময় : ১১:৪৩:০৮ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২০