ডুয়েটে সংঘর্ষে আহতদের ১২ জনের অবস্থা আশঙ্কাজনক
- আপডেট সময় : ০৬:৩০:০৪ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬
- / ১০০৯ বার পড়া হয়েছে
ডুয়েটে সংঘর্ষে আহতদের ১২ জনের অবস্থা আশঙ্কাজনক
গাজীপুর প্রতিনিধিঃ
গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট)-এ নতুন উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় অন্তত ১৮ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ১২ জনের অবস্থা আশঙ্কাজনক।
আজ রোববার (১৭ মে) সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ এবং পুলিশি হস্তক্ষেপে পুরো ক্যাম্পাস উত্তপ্ত হয়ে ওঠে।
ডা. রাবেয়া নাসরিন আকন সাংবাদিকদের বলেন, আহতদের বেশিরভাগই মাথায় গুরুতর আঘাত নিয়ে চিকিৎসা নিতে আসেন। এ ছাড়া চোখসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের ঘটনা রয়েছে। ৪ জনের সিপিআর ইনজুরি ছিল। গুরুতর আহত ৩ জনকে উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়েছে এবং আরও ১ জনের অবস্থা সংকটাপন্ন।
জানা যায়, বৃহস্পতিবার (১৪ মে) সরকার ডা. মোহাম্মদ ইকবালক হোসেনকে ডুয়েটের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেয়। নিয়োগের প্রজ্ঞাপন জারির পর থেকেই একদল শিক্ষার্থী আন্দোলনে নামে এবং বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেয়।
রোববার সকালে আন্দোলনকারী শিক্ষার্থীরা “লাল কার্ড” কর্মসূচি পালনকালে সংঘর্ষের সূত্রপাত হয়। শিক্ষার্থীদের অভিযোগ, বহিরাগতরা তাদের ওপর হামলা চালায়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে।
দৈনিক আস্থা/এমএইচ


















