শিরোনাম:
ঢাকার বিদেশী পিস্তলসহ সন্ত্রাসীকে পুলিশে দিলো চেয়ারম্যান
Iftekhar Ahamed
- আপডেট সময় : ০১:৪২:১৮ অপরাহ্ন, বুধবার, ২০ জানুয়ারী ২০২১
- / ১০৯৮ বার পড়া হয়েছে
জেলা প্রতিনিধি:
ঢাকার ধামরাইয়ে বিদেশী পিস্তলসহ বাবু (৩৭) নামের এক সন্ত্রাসীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনপ্রতিনিধি। আজ বুধবার সকালে ধামরাইয়ের সুয়াপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। বাবু সুয়াপুর ইউনিয়নের সামছুল হকের ছেলে।
সুয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হাফিজুর রহমান সোরহাব জানান, সকাল ৬টার দিকে বাবু তার স্ত্রীকে সেই পিস্তল দিয়ে মারধর করছিলো। এসময় স্ত্রীর ডাক চিৎকারে স্থানীয়রা তাকে আটক করে চেয়ারম্যানকে ফোন দেয়। পরে চেয়ারম্যান তাকে পিস্তলসহ ধামরাই থানা পুলিশের কাছে সোপর্দ করে।
এ বিষয়ে ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান বলেন, প্রতিবশেরী বাবু নামে ওই ব্যক্তিকে অবৈধ অস্ত্রসহ আটক করে পিটুনী দিয়েছে। আমরা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছি। এঘটনায় আটক যুবকের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হবে।





















