ঢাকা ০৯:৪৮ অপরাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo খাগড়াছড়িতে একমঞ্চে জনগণের মুখোমুখি ১০ প্রার্থী Logo পানছড়িতে ধানের শীষের সমর্থনে শ্রমিক দলের উঠান বৈঠক অনুষ্ঠিত Logo শেরপুরে জামায়াত–বিএনপি সংঘর্ষে নিহত-১, আহত অন্তত-৪ Logo ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামীর বাংলাদেশের দিকনির্দেশনা নির্ধারণ-এয়াকুব আলী Logo খাগড়াছড়িতে জামায়াতের নির্বাচনী গণমিছিল শেষে সমাবেশে Logo পানছড়িতে অষ্টপ্রহার ব্যাপী মহানামযজ্ঞ ও সরস্বতী পূজা পরিদর্শনে বিএনপি Logo পানছড়িতে বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান Logo আপনারা থাকার কষ্ট করছেন, আমরা এখানে উঁচু উঁচু বিল্ডিং করে দিতে চাই Logo পানছড়িতে খালেদা জিয়ার স্বরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত Logo ছয় মাসে ব্যাংক থেকে ৬০ হাজার কোটি টাকা ঋণ নিলো সরকার

ঢাবিতে শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের প্রফেশনাল মাস্টার্সে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

Astha DESK
  • আপডেট সময় : ০১:১৮:৩২ পূর্বাহ্ন, শনিবার, ১৯ অগাস্ট ২০২৩
  • / ১০৬৬ বার পড়া হয়েছে

ঢাবিতে শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের প্রফেশনাল মাস্টার্সে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

মোঃ শাহাজান ইসলাম/ঢাবি প্রতিনিধিঃ

ঢাকা বিশ্ববিদ্যালয় এর শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের সামার/২৩ সেশনের প্রফেশনাল মাস্টার্স ইন পিস কনফ্লিক্ট এন্ড হিউম্যান রাইটসের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (১৮ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের শিক্ষক লাউঞ্জে ১ম ব্যাচের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. জিয়া রহমান।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে বিশ্বমানের শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাম একই সাথে উচ্চারিত হয়। নানা সীমাবদ্ধতা সত্ত্বেও সামাজিক বিজ্ঞান বিভাগের পক্ষ থেকে প্রফেশনালসদের জন্য এই মাস্টার্স প্রোগ্রাম শুরু করা হয়েছে কেননা এটি সময়ের চাহিদা।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান ড. সাবের আহমেদ চৌধুরী।

তিনি বলেন, প্রফেশনাল মাস্টার্স এর সবচেয়ে বড় দিক হচ্ছে এখানে শিক্ষাটা শুধু একপাক্ষিক থাকে না বরং সেটি ছাত্র এবং শিক্ষকের মধ্যে অর্জিত জ্ঞান ভাগ করে নেয়ার মাধ্যমে শিক্ষা কার্যক্রম চলে থাকে।

এসময় আরো উপস্থিত ছিলেন, প্রফেশনাল মাস্টার্স প্রোগ্রামের কোঅর্ডিনেটর জনাব সাইফুদ্দিন আহমেদ সহ বিভাগের অন্যান্য শিক্ষকগণ।

উল্লেখ্য, লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে এই মাস্টার্স প্রোগ্রামে ১ম ব্যাচে ৪০ জন শিক্ষার্থী অংশগ্রহণের সুযোগ পায় । এবছরের ডিসেম্বর মাসে প্রফেশনাল মাস্টার্স এর ২য় ব্যাচের শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে।

ট্যাগস :

আপডেট সময় : ০১:১৮:৩২ পূর্বাহ্ন, শনিবার, ১৯ অগাস্ট ২০২৩