ঢাকা ০৩:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo গুইমারায় শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত Logo খাগড়াছড়িতে অতিঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলিতে সুষ্ঠু ভোট গ্রহণের দাবিতে ৪ প্রার্থীর সংবাদ সম্মেলন Logo মুক্তিযুদ্ধের ইতিহাসকে নিয়ে মিথ্যাচার কোনোভাবেই কাম্য নয়-মাহদী Logo ১৬ মাসে ৫৬০ হয়রানি, ১১৪৪ সাংবাদিক আক্রান্ত Logo ভোলায় প্রচারকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের সংঘর্ষ Logo উখিয়ায় বিএনপি ছেড়ে ৫শ নেতাকর্মী জামায়াতে যোগদান Logo প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে তারেক রহমান: দ্য ইকোনমিস্ট Logo খাগড়াছড়ি প্রার্থীদের সাথে খাগড়াছড়িতে সেনা বাহীনির মতবিনিময় Logo খাগড়াছড়ি সংসদীয় আসনে ৬ প্রার্থীর বৈঠকের গুঞ্জন Logo খাগড়াছড়িতে ২০৪টি কেন্দ্রের মধ্যে ১৮৫টিকেই ঝুঁকিপূর্ণ

তাহিরপুরে সীমান্তে ওপার থেকে কয়লা আনতে গিয়ে কিশোরের মৃত্যু

Astha DESK
  • আপডেট সময় : ০১:০২:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ অক্টোবর ২০২৩
  • / ১১০১ বার পড়া হয়েছে

তাহিরপুরে সীমান্তে ওপার থেকে কয়লা আনতে গিয়ে কিশোরের মৃত্যু

তাহিরপুর প্রতিনিধিঃ

সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তের ওপার (ভারত) থেকে চোরাই পথে কয়লা আনতে গিয়ে পাহাড়ি গর্তের মধ্যে পড়ে এক কিশোরের মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার (১৩ অক্টোবর) ভোর রাতে তাহিরপুর সীমান্তে এঘটনা ঘটে। নিহত কিশোরের নাম শামিম মিয়া (১৮)। সে উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের সীমান্তবর্তী লাকমা পশ্চিম পাড়ার তাহের মিয়ার ছেলে।

জানা যায়, আজ শুক্রবার (১৩ অক্টোবর) ভোর রাতে তাহিরপুর সীমান্তের মেইন পিলার ৯৭এর ৩ এস এবং ৪ এসের লাকমা পাহাড়ি চড়া দিয়ে ৫ থেকে ৭ জনের একটি গ্রুপ ভারতের অভ্যন্তরে প্রবেশ করে চোরাই পথে গর্ত থেকে কয়লা আনার জন্য। সীমান্ত রেখা থেকে প্রায় আড়াই কিলোমিটার ভিতরে লেবুয়া নামক একটি পাহাড়ি গর্তে ডুকে কয়লা উত্তোলনের জন্য। হঠাৎ উপর থেকে পাথর ভেঙে গর্তের মধ্যে পড়লে সঙ্গে থাকা সবাই উপরে উঠতে পারলেও শামিম আটকা পড়ে।

পরে সকাল ৯ টার দিকে শামিমের সঙ্গে থাকা একই গ্রামের কাঁচা মিয়ার ছেলে সবুজ মিয়া বাড়িতে এসে ঘটনাটি সবাইকে জানান। পরে সকাল ১০ টার দিকে সবুজ মিয়া সহ নিহতের স্বজনরা ঘটনাস্থলে পৌঁছে গর্তের ভিতর থেকে তার লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন ।

বালিয়াঘাট বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার আব্দুল হান্নান বলেন, বিজিবি চোখ ফাঁকি দিয়ে ওপারে গিয়ে গর্তের মধ্যে পড়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। তিনি আরও বলেন, সীমান্ত এলাকা অনেক বড় একদিকে টহলপার্টি গেলে অন্যদিকে দিয়ে তারা ভিতরে প্রবেশ করার চেষ্টা করে। সকাল ১০টার দিকে পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ বাড়িতে নিয়ে এসেছে।

ট্যাগস :

তাহিরপুরে সীমান্তে ওপার থেকে কয়লা আনতে গিয়ে কিশোরের মৃত্যু

আপডেট সময় : ০১:০২:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ অক্টোবর ২০২৩