ঢাকা ০৫:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo গুইমারায় শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত Logo খাগড়াছড়িতে অতিঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলিতে সুষ্ঠু ভোট গ্রহণের দাবিতে ৪ প্রার্থীর সংবাদ সম্মেলন Logo মুক্তিযুদ্ধের ইতিহাসকে নিয়ে মিথ্যাচার কোনোভাবেই কাম্য নয়-মাহদী Logo ১৬ মাসে ৫৬০ হয়রানি, ১১৪৪ সাংবাদিক আক্রান্ত Logo ভোলায় প্রচারকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের সংঘর্ষ Logo উখিয়ায় বিএনপি ছেড়ে ৫শ নেতাকর্মী জামায়াতে যোগদান Logo প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে তারেক রহমান: দ্য ইকোনমিস্ট Logo খাগড়াছড়ি প্রার্থীদের সাথে খাগড়াছড়িতে সেনা বাহীনির মতবিনিময় Logo খাগড়াছড়ি সংসদীয় আসনে ৬ প্রার্থীর বৈঠকের গুঞ্জন Logo খাগড়াছড়িতে ২০৪টি কেন্দ্রের মধ্যে ১৮৫টিকেই ঝুঁকিপূর্ণ

তাহেরপুরে নির্জন হাওড়ে মুখ বেঁধে নারীকে ধর্ষণ

Astha DESK
  • আপডেট সময় : ১০:৫৮:১২ অপরাহ্ন, রবিবার, ১৯ মার্চ ২০২৩
  • / ১০৫৯ বার পড়া হয়েছে

তাহেরপুরে নির্জন হাওড়ে মুখ বেঁধে নারীকে ধর্ষণ

সুনামগঞ্জ প্রতিনিধিঃ

সুনামগঞ্জের তাহেরপুরের নির্জন হাওড়ে মুখ বেঁধে নারীকে ধর্ষণের অভিযোগে শাহ আলম নামে এক হাঁস খামারিকে পুলিশ আটক করেছে। আজ রোববার (১৯মার্চ) মামলা দায়েরপূর্বক ধর্ষককে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। আটক শাহ আলম উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের কলাগাঁও গ্রামের (পশ্চিমপাড়া) ফিরোজ মিয়ার ছেলে। আজ রোববার সন্ধ্যায় তাহিরপুর থানার ওসি সৈয়দ ইফতেখার হোসেন ধর্ষণ ও ধর্ষককে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

ভিকটিমের পরিবার ও মামলা সূত্রে জানা যায়, সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার কলাগাঁও গ্রামের এক নারী গত শুক্রবার বিকালে গবাদিপশুর জন্য গ্রামসংলগ্ন সংসার হাওড়ে ঘাস কাটতে যান। বাড়ি ফেরার পথে পিঠে থাকা ঘাসের বস্তা কেড়ে নিয়ে যায় হাওড়ে থাকা একই গ্রামের পশ্চিম পাড়ার ফিরোজ মিয়ার ছেলে হাঁস খামারি শাহ আলম (৩০)। এরপর ওই নারী ঘাসের বস্তা আনতে খামারির পেছনে পেছনে গেলে নির্জন হাওড়ে ওই নারীর মুখ বেঁধে ধর্ষণ করেন শাহ আলম

বাড়ি ফিরে ধর্ষণের বিষয়টি পরিবারের সদস্যদের জানানোর পর থানায় ধর্ষণের অভিযোগে পরদিন শনিবার মামলা করা হয়।

অভিযোগের সত্যতা যাচাই শেষে প্রাথমিক তদন্তে ধর্ষণের সত্যতা পাওয়ার পর ওই মামলায় শাহ আলমকে সংসার হাওড়ের হাঁস খামার থেকে শনিবার রাতে গ্রেফতার করে পুলিশ।

ট্যাগস :

তাহেরপুরে নির্জন হাওড়ে মুখ বেঁধে নারীকে ধর্ষণ

আপডেট সময় : ১০:৫৮:১২ অপরাহ্ন, রবিবার, ১৯ মার্চ ২০২৩