ঢাকা ০৮:১৯ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo বেয়াইয়ের সাথে সঙ্গম: অতিরিক্ত রক্তক্ষরণে বিয়াইনের মৃত্যু Logo আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ করা যেতে পারে: তথ্য উপদেষ্টা Logo ভারতে বাংলাদেশি আঞ্চলিক সশস্ত্র কমান্ডার আটক, দুই সহযোগী পলাতক Logo চুয়েটের অচলাবস্থা নিরসনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি ক্যাব চট্টগ্রামের Logo পার্বত্য চট্টগ্রাম শরণার্থী পুনর্বাসন টাস্কফোর্সের চেয়ারম্যান নিযুক্ত হলেন ডা. স্বপন কুমার চাকমা Logo রোয়াংছড়িতে বিশ্ব শিক্ষক দিবস পালিত Logo পানছড়িতে বিশ্ব শিক্ষক দিবস/২৬ উদযাপিত Logo হামলার ফুটেজ না দেওয়ায় সিসিটিভির হার্ডডিক্স খুলে নিলেন সাংবাদিকরা Logo রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ছাত্রদলের তদন্ত কমিটি গঠন Logo নতুন কারা মহাপরিদর্শক হলেন ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ারুল কবীর

তেল-গ্যাস-বিদ্যুৎ ছাড়াই চলবে আইনজীবির মোটরসাইকেল

Astha DESK
  • আপডেট সময় : ০৩:০৯:০৮ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জুন ২০২৩
  • / ১১৫৮ বার পড়া হয়েছে

তেল-গ্যাস-বিদ্যুৎ ছাড়াই চলবে আইনজীবির মোটরসাইকেল

স্টাফ রিপোর্টারঃ

তেল-গ্যাস এবং বৈদ্যুতিক চার্জ ছাড়াই চলবে আইনজীবির মোটরসাইকেল। নিজের প্রচেষ্টায় এমন মোটরসাইকেল আবিস্কার করেছে কিশোরগঞ্জের আইনজীবী তাজুল ইসলাম (৫২)।

জানা গেছে, কিশোরগঞ্জ জেলা জজ কোর্টের আইনজীবী তাজুল ইসলাম দীর্ঘ ১৮ বছর প্রচেষ্টার পর মোটরসাইকেলটি তৈরি করেছে। এটি ধোঁয়াবিহীন শতভাগ পরিবেশবান্ধব। খরচ হয়েছে প্রায় এক লাখ টাকা। সরকারি-বেসরকারি সহায়তা পেলে ভবিষ্যতে বাণিজ্যিকভাবে এমন মোটরসাইকেল উৎপাদন করতে চান তিনি।

আইনজীবী তাজুল ইসলাম বলেন, কুলিয়ারচর থেকে কোর্টে আসতে চার্জের মোটরসাইকেল কিনে ছিলাম। আসার সময় মোটরসাইকেলে আসলেও যাওয়ার সময় সেটি টমটম গাড়িতে করে বাড়িতে নিতে হতো। সেই কষ্ট থেকে মুক্তি পেতে মোটরসাইকেল তৈরি করেছি।

তিনি আরও বলেন, মোটরসাইকেল তৈরিতে খরচ হয়েছে প্রায় এক লাখ টাকা। প্রথমে বিভিন্ন স্থান থেকে মোটরসাইকেল তৈরির যন্ত্রাংশ ক্রয় করি। পরে আদালতে নিজস্ব চেম্বারে কাজের ফাঁকে ফাঁকে ১২ ভোল্টের ৪টি ব্যাটারি, একটি বৈদ্যুতিক মোটরের সঙ্গে ডায়নামো স্থাপন করে মোটরসাইকেলটি তৈরি করি। মোটরসাইকেলের চাকা চলার সঙ্গে সঙ্গে ডায়নামোর মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন হয়ে স্বয়ংক্রিয়ভাবে চার্জ হবে ব্যাটারি। কোনো ধরনের জ্বালানি খরচ ছাড়াই যাওয়া যাবে দেশের যেকোনো প্রান্তে। যার চলার গতি হবে ৭৫ কিলোমিটার। বিনোদনের জন্য ভেতরে সাউন্ড সিস্টেমেরও ব্যবস্থা রয়েছে।

তিনি আরও বলেন, মোটরসাইকেলটি বাজারজাত করতে পারলে জ্বালানি সংকট কমে আসবে। পাশাপাশি দেশের যুবকদেরও কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। বাণিজ্যিকভাবে মোটরসাইকেল উৎপাদন করতে আমি সরকারের সহযোগিতা চাই।

ট্যাগস :

তেল-গ্যাস-বিদ্যুৎ ছাড়াই চলবে আইনজীবির মোটরসাইকেল

আপডেট সময় : ০৩:০৯:০৮ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জুন ২০২৩