ঢাকা ০৬:০৭ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo বেয়াইয়ের সাথে সঙ্গম: অতিরিক্ত রক্তক্ষরণে বিয়াইনের মৃত্যু Logo আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ করা যেতে পারে: তথ্য উপদেষ্টা Logo ভারতে বাংলাদেশি আঞ্চলিক সশস্ত্র কমান্ডার আটক, দুই সহযোগী পলাতক Logo চুয়েটের অচলাবস্থা নিরসনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি ক্যাব চট্টগ্রামের Logo পার্বত্য চট্টগ্রাম শরণার্থী পুনর্বাসন টাস্কফোর্সের চেয়ারম্যান নিযুক্ত হলেন ডা. স্বপন কুমার চাকমা Logo রোয়াংছড়িতে বিশ্ব শিক্ষক দিবস পালিত Logo পানছড়িতে বিশ্ব শিক্ষক দিবস/২৬ উদযাপিত Logo হামলার ফুটেজ না দেওয়ায় সিসিটিভির হার্ডডিক্স খুলে নিলেন সাংবাদিকরা Logo রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ছাত্রদলের তদন্ত কমিটি গঠন Logo নতুন কারা মহাপরিদর্শক হলেন ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ারুল কবীর

দলে দলে জড়ো হচ্ছেন আ’লীগের নেতাকর্মীরা

Astha DESK
  • আপডেট সময় : ০২:৫৮:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জুলাই ২০২৩
  • / ১০৮৭ বার পড়া হয়েছে

শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা দলে দলে রমনায় জড়ো হচ্ছেন আ’লীগের নেতাকর্মীরা

স্টাফ রিপোর্টারঃ

দলে দলে রমনায় জড়ো হচ্ছেন আ’লীগের নেতাকর্মীরা
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের আয়োজনে আয়োজিত শান্তি ও উন্নয়ন শোভাযাত্রায় দলে দলে রমনায় জড়ো হচ্ছেন দলটির নেতাকর্মীরা। আজ মঙ্গলবার (১৮ বিকালে) অনুষ্ঠিত হতে যাচ্ছে শোভাযাত্রাটি।

অপরদিকে মঙ্গলবার সকাল থেকেই রাজধানী গাবতলী থেকে পদযাত্রা কর্মসূচি শুরু করেছে বিএনপি। বিকাল নাগাদ পুরনো ঢাকার বাহাদুর শাহ পার্ক পর্যন্ত পৌঁছে শেষ হবে এই কর্মসূচি। একই দিন রাজধানীতে বড় দুটি রাজনৈতিক দলের কর্মসূচি ঘিরে খানিকটা উত্তেজনা বিরাজ করছে। রাজনীতির উত্তাপ লক্ষ করা যাচ্ছে রাজপথে।

শান্তি ও উন্নয়ন শোভাযাত্রায় যোগা দিতে মুহুর্মুহু স্লোগান আর মিছিলে মিছিলে রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট প্রাঙ্গণ অভিমুখে যাচ্ছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের সামনে সমাবেশ করবেন ক্ষমতাসীনরা। এতে বক্তব্য রাখবেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ শীর্ষ নেতারা।

বিকালে কর্মসূচি শুরুর কথা থাকলেও দুপুর ১টা থেকেই সমাবেশস্থলে আসতে থাকেন নেতাকর্মীরা। তারা জানান, সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরার পাশাপাশি বিরোধীদের যে কোনো চক্রান্ত মোকাবিলায় মাঠে থাকবেন তারা।

একই সঙ্গে শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা হলেও কর্মসূচিতে থাকছে ভোটের আবহও। নেতাকর্মীদের প্রত্যয়ও তাই, নির্বাচনে দলের জয় নিশ্চিতে এখন থেকেই সক্রিয় থাকবেন তারা।

সমাবেশের পর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের সামনে থেকে শুরু হবে শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা। শাহবাগ, এলিফ্যান্ট রোড হয়ে ধানমণ্ডি ৩২ নাম্বারে গিয়ে শেষ হবে র্যালি।

এদিকে উভয় দলের কর্মসূচি ঘিরে রাজধানীতে যাতে অপ্রীতিকর কোনো ঘটনা ঘটতে না পারে, সেজন্য সতর্ক রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

ট্যাগস :

দলে দলে জড়ো হচ্ছেন আ’লীগের নেতাকর্মীরা

আপডেট সময় : ০২:৫৮:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জুলাই ২০২৩