ঢাকা ০১:৫২ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

দিনাজপুরে সড়ক দূর্ঘটনায় মামা-ভাগিনা নিহত

Astha DESK
  • আপডেট সময় : ০৩:২৭:০৮ অপরাহ্ন, বুধবার, ২৬ এপ্রিল ২০২৩
  • / ১০৭৩ বার পড়া হয়েছে

দিনাজপুরে সড়ক দূর্ঘটনায় মামা-ভাগিনা নিহত

স্টাফ রিপোর্টারঃ

দিনাজপুরে সড়ক দূর্টনায় মামা ভাগিনা নিহত হয়েছে। আজ বুধবার (২৬ এপ্রিল) সকাল সাড়ে দশটার দিকে দিনাজপুর ফুলবাড়ী মহাসড়কের চুনিয়া পাড়া মোড়ে বিসমিল্লাহ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সাথে মোটরসাইকেলের এই সড়ক দুর্ঘটনা ঘটে। দিনাজপুর কোতোয়ালি থানার ওসি তদন্ত গোলাম মাওলা শাহ সড়ক দুর্ঘটনায় মামা ভাগিনা নিহত হওয়ার সংবাদ নিশ্চিত করেছে।

নিহত মামার নাম বাবুল হোসেন (৫৬) সে দিনাজপুর সদরের শশরা ইউনিয়ন ভূমি অফিসের তওসিলদার হিসেবে কর্মরত ছিলেন। দিনাজপুর পৌরসভা এলাকার রামনগর মহল্লার ডাক্তার আসির উদ্দিনের ছেলে। নিহত ভাগিনার নাম মোঃ সোহান (৩৫), সে দিনাজপুর বিরল উপজেলার গোবিন্দপুর মেহেরবাগ গ্রামের মোঃ মাসুম রানার ছেলে।

দিনাজপুর কোতোয়ালি থানার ওসি তদন্ত গোলাম মাওলা শাহ বলেন, ঘটনাস্থল থেকে লাশ দুটি উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে এবং ঘাতক বাসটিকে আটক করলেও চালক ও সুপার ভাইজার এবং হেলপার পালিয়ে যায়। কোতোয়ালি থানায় পৃথক পৃথক দুটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

ট্যাগস :

দিনাজপুরে সড়ক দূর্ঘটনায় মামা-ভাগিনা নিহত

আপডেট সময় : ০৩:২৭:০৮ অপরাহ্ন, বুধবার, ২৬ এপ্রিল ২০২৩