ঢাকা ০৭:৫৩ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo জনপ্রতিনিধিদেরকে বাদ দিয়ে দলীয় লোক দিয়ে ত্রাণ বিতরণের নির্দেশ ইউএনও’র Logo ইউনুচ সরকারের ব্যয় বিতর্কে অনিশ্চয়তায় পাতাল মেট্রো রেল প্রকল্প Logo রাজপথে ফিরছে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ! Logo ভারত-বাংলাদেশ মৈত্রী পাইপলাইন-সুফল পাচ্ছে দেশ Logo জয়নুল আবদিন ফারুককে সতর্ক করল বিএনপি Logo সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন, বাধা নেই কারামুক্তিতে Logo নির্বাচিত সরকারের সাথে সম্পর্ক স্বাভাবিক করছে ভারত Logo জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর: কারামুক্তিতে নেই বাধা Logo ঘুষ চাওয়ার ঘটনা সামনে আসায় আইসিটি’র বিচারপ্রক্রিয়ার উপর আস্থা কমবে Logo অভিযোগ-প্রশ্নে জর্জরিত জুলাই হত্যার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

দু’জন বিশ্বাসের উপর বেঁচে আছি: বনি

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৫:০২:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ১০ জানুয়ারী ২০২১
  • / ১০৯৪ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক:পাঁচ বছরেরও বেশি সময় ধরে প্রেম করছেন কলকাতার বড় পর্দার অভিনেতা বনি সেনগুপ্ত ও অভিনেত্রী কৌশানি। অন্যদের মতো তাদের প্রেমটা লুকায়িত না, রয়েছে প্রকাশ্যে।

এছাড়া নিজেদের সম্পর্ক টিকিয়ে রাখা প্রসঙ্গে এই নায়ক বলেন, ‘কত মানুষ আমাকে কৌশানির নামে আর কৌশানিকে আমার নামে কান ভাঙিয়েছে। আমি অন্য কোথাও শুট করছি, সেখানকার কোনও বিহাইন্ড ক্যামেরার লোক কৌশানি যেখানে শুট করছে সেখানেও উপস্থিত। আমি অন্য নায়িকার পাশে চেয়ার টেনে যেই বসলাম, বলা হলো তাকে আমি কোলে বসিয়েছি! আমরা দু’জন বিশ্বাসের উপর বেঁচে আছি। ’

প্রেমিকা কৌশানিকে সঙ্গে নিয়ে আবারও বড় পর্দায় হাজির হতে যাচ্ছেন বনি। সুজিত মণ্ডল পরিচালিত ‘তুমি আসবে বলে’ সিনেমায় একসঙ্গে দেখা যাবে তাদের।

সম্পূর্ণ বিনোদনের ঠাসা এই সিনেমায় থাকছে একদম পারিবারিক গল্প। নন্দ গোপালের চরিত্রে দেখা যাবে বনিকে। অন্যদিকে, আঁখির চরিত্রে অভিনয় করবে কৌশানি।
দুই পরিবারের ইগোর লড়াই এবং তার মুখে দাঁড়িয়ে দু’টি প্রেমের সম্পর্ক- এই সবকিছু নিয়ে তৈরি হয়েছে এই সিনেমা।

ট্যাগস :

দু’জন বিশ্বাসের উপর বেঁচে আছি: বনি

আপডেট সময় : ০৫:০২:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ১০ জানুয়ারী ২০২১