ঢাকা ০৩:৩১ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

দেবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় বাবা ছেলেসহ নিহত-৩

Astha DESK
  • আপডেট সময় : ০১:৩৭:৩৫ অপরাহ্ন, বুধবার, ৩১ মে ২০২৩
  • / ১০৭৪ বার পড়া হয়েছে

দেবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় বাবা ছেলেসহ নিহত-৩

দেলোয়ার হোসাইন নয়নঃ

পঞ্চগড়ের দেবীগঞ্জে মৃত আত্মীয়কে দেখতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় দুই জনের মৃত্যু হয়। আশঙ্কাজনক অবস্থায় দুইজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যায়।

আজ বুধবার (৩১ মে) সকালে উপজেলার দেবীডুবা ইউনিয়নের লক্ষ্মীরহাট থেকে কালুরহাটের মাঝামাঝি কাটনহারী তাতীপাড়া এলাকায় এশিয়ান হাইওয়েতে এই দুর্ঘটনা ঘটে।

মৃত তিন ব্যক্তিরা হলো-বোদা পৌরসভার তিতোপাড়া এলাকার রজব আলীর ছেলে আমিন (৪৭), আলমাস আলী (৬৭) এবং তার ছেলে তহিদুল (৩৬)। গুরুতর আহত হয়েছেন ছালু (৪৮) নামে অপর একজন। তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

ফায়ার সার্ভিস ও পুলিশের দেওয়া তথ্য মতে, আলমাস আলীর বেয়াই মারা যাওয়ার খবর পেয়ে চারজন তিতোপাড়া থেকে একই মোটরসাইকেলে লক্ষ্মীরহাটে যাওয়ার জন্য রওনা হন। পথিমধ্যে এশিয়ান হাইওয়ের কাটনহারী তাঁতীপাড়া এলাকায় আসলে সেখানে আগে থেকে দাঁড়িয়ে থাকা গাছের গুড়ি বহনকারী ট্রাক্টরের পেছনে ধাক্কা দেয় মোটরসাইকেলটি। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যান। বাকী দুইজনকে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় দেবীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। চিকিৎসাধীন অবস্থায় আলমাস আলী মারা যান।

বিষয়টি নিশ্চিত করে দেবীগঞ্জ থানার ওসি জামাল হোসেন বলেন, খবর পেয়ে দেবীগঞ্জ ফায়ার সার্ভিস ও দেবীগঞ্জ থানা পুলিশের পৃথক দুইটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে ট্রাক্টরটিকে আটক করে থানায় নিয়ে আসা হয়। কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের নিকট হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

ট্যাগস :

দেবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় বাবা ছেলেসহ নিহত-৩

আপডেট সময় : ০১:৩৭:৩৫ অপরাহ্ন, বুধবার, ৩১ মে ২০২৩