দেশ ছেড়েছেন নেদারল্যান্ডের নাগরিক বিশেষ সহকারী ফয়েজ
- আপডেট সময় : ১০:০৯:২৩ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬
- / ১০০২ বার পড়া হয়েছে
দেশ ছেড়েছেন নেদারল্যান্ডের নাগরিক বিশেষ সহকারী ফয়েজ
স্টাফ রিপোর্টারঃ
দেশ ছেড়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার আইসিটি ও টেলিযোগাযোগ বিষয়ক বিশেষ সহকারী ও নেদারলেন্ডের নাগরিক ফয়েজ আহমদ তৈয়্যব।
আজ শনিবার এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে (ইকে-৫৮৩) দুবাই হয়ে জার্মানির উদ্দেশে তিনি ঢাকা ত্যাগ করেন।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছে।
এই বিশেষ সহকারীর একজন সহযোগীও ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ফয়েজ আহমদ ৯ ও ১০ ফেব্রুয়ারি ছুটিতে ছিলেন। মন্ত্রণালয়ের আইসিটি ও টেলিযোগাযোগকে না জানিযে তিনি দেশ ত্যাগ করেছেন।
ফয়েজ আহমদ তৈয়্যব ২০২৫ সালের ৫ মার্চ প্রতিমন্ত্রী মর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী নিযুক্ত করা হয়। এর আগে ফয়েজ আহমদ তৈয়্যব এর আগে ২০২৪ সালের নভেম্বরে আইসিটি পলিসি অ্যাডভাইজার হিসেবে নিয়োগ পান।

















