ঢাকা ০১:৫১ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo এআই ইম্প্যাক্ট সামিটের জন্য শপথে আসছেন না নরেন্দ্র মোদি Logo চট্টগ্রামে এক গ্রাম থেকেই ৩ এমপি নির্বাচিত Logo পাবনায় চেক জালিয়াতির ওয়ারেন্টভুক্ত এনসিপির কেন্দ্রীয় নেতা আটক Logo হাতিয়ায় ধর্ষণের ঘটনা ঘটেনি-প্রশাসন Logo চরফ্যাশনে সন্তানদের জিম্মি করে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণ, টাকা ও স্বর্ণালংকার লুট Logo মন্ত্রিপরিষদ সচিব রশীদের চুক্তির বাতিল, অতিরিক্ত দায়িত্ব পালন করবেন: সিরাজ Logo দেশ ছেড়েছেন নেদারল্যান্ডের নাগরিক বিশেষ সহকারী ফয়েজ Logo বড় ব্যবধানে হেরেছে চরমোনাই পীরের ৩ ভাই Logo রাত ১১টা পর্যন্ত প্রাপ্ত ফলাফলে প্রাপ্ত আসন সংখ্যা Logo খাগড়াছড়ি আসনে বেসরকারিভাবে বিএনপি প্রার্থী ওয়াদুদ ভূঁইয়া বিজয়ী

দেশে বয়স্কভাতা পাচ্ছেন ৪৯ লাখ প্রবীণ নাগরিক

News Editor
  • আপডেট সময় : ০৮:৫০:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২০
  • / ১১১০ বার পড়া হয়েছে

দেশের ৪৯ লাখ প্রবীণ নাগরিক সরকারি বয়স্ক ভাতা পাচ্ছেন। পর্যায়ক্রমে এর পরিধি আরও বৃদ্ধি করা হবে বলে জানিয়েছেন সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ।বৃহস্পতিবার ৩০তম আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২০ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় ভার্চুয়াল প্লাটফর্মে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে স্ব-পরিবারে নির্মমভাবে হত্যাকাণ্ডের ঘটনা উল্লেখ করে তিনি বলেন, দীর্ঘ ২১ বছর যারা দেশ পরিচালনা করেছেন তারা দেশকে পেছনের দিকে নিয়ে গেছেন। ১৯৮১ সালে নির্বাসন থেকে দেশে ফিরে এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্নকে সার্থক করার জন্য অদ্যাবধি কাজ করছেন। তিনি দেশ পরিচালনার দায়িত্বভার গ্রহণ করে সব ক্ষেত্রে সফলতা নিয়ে এসেছেন। 

অসহায় মানুষের সবসময় পাশে দাঁড়ি‌য়ে‌ছে পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী

মন্ত্রী বলেন, আজকের যারা প্রবীণ তারাই দেশ গঠনে নেতৃত্ব দিয়েছেন। তাদের অবদানকে অস্বীকার করার উপায় নেই। আজকের প্রবীণরাই মহান মুক্তিযুদ্ধের সময় বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছেন। 

তিনি আরো বলেন, প্রবীণদের সম্মানজনক জীবনযাপন নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশনায় প্রণীত পিতা-মাতার ভরণ-পোষণ আইন ২০১৩ ও জাতীয় প্রবীণ নীতিমালা ২০১৩ বাস্তবায়িত হচ্ছে।

দেশে বয়স্কভাতা পাচ্ছেন ৪৯ লাখ প্রবীণ নাগরিক

আপডেট সময় : ০৮:৫০:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২০