ঢাকা ০৮:৫২ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo জনপ্রতিনিধিদেরকে বাদ দিয়ে দলীয় লোক দিয়ে ত্রাণ বিতরণের নির্দেশ ইউএনও’র Logo ইউনুচ সরকারের ব্যয় বিতর্কে অনিশ্চয়তায় পাতাল মেট্রো রেল প্রকল্প Logo রাজপথে ফিরছে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ! Logo ভারত-বাংলাদেশ মৈত্রী পাইপলাইন-সুফল পাচ্ছে দেশ Logo জয়নুল আবদিন ফারুককে সতর্ক করল বিএনপি Logo সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন, বাধা নেই কারামুক্তিতে Logo নির্বাচিত সরকারের সাথে সম্পর্ক স্বাভাবিক করছে ভারত Logo জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর: কারামুক্তিতে নেই বাধা Logo ঘুষ চাওয়ার ঘটনা সামনে আসায় আইসিটি’র বিচারপ্রক্রিয়ার উপর আস্থা কমবে Logo অভিযোগ-প্রশ্নে জর্জরিত জুলাই হত্যার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

ধর্ষণের অভিযোগে কঙ্গনার দেহরক্ষী গ্রেপ্তার

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০২:৩২:৪১ অপরাহ্ন, সোমবার, ৩১ মে ২০২১
  • / ১০৬৩ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্কঃ বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউতের দেহরক্ষী কুমার হেজকে বিয়ের প্রলোভনে ধর্ষণের মামলায় গ্রেপ্তার করা হয়েছে। মুম্বাই পুলিশের একটি দল শনিবার কর্নাটকের মান্দ্যার হেগদাডহল্লির নিজ গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে।

এর আগে এক নারী মুম্বাইয়ের ডিএন নগর পুলিশ স্টেশনে ধর্ষণের অভিযোগ এনে হেজের বিরুদ্ধে মামলা করেন। ধর্ষণের শিকার ৩০ বছর বয়সী ওই নারী একজন বিউটিশিয়ান (রূপবিশেষজ্ঞ)। বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে একাধিকবার কুমার হেজ ধর্ষণ করেছেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

[irp]

ভুক্তভোগী নারীর অভিযোগ, গত বছরের জুনে কুমার হেজ তাকে বিয়ের প্রতিশ্রুতি দেন। এরপর থেকে হেজ তাকে লিভ-ইন সম্পর্কে জড়ানোর পরামর্শ দেন এবং বিয়ের আশায় তিনি তার সঙ্গে সম্পর্কে জড়ান।

মামলার অভিযোগে বলা হয়েছে, ওই নারীর ইচ্ছার বিরুদ্ধে কুমার হেজ শারীরিক সম্পর্কে লিপ্ত হন। আট বছর ধরে ওই দুজন একে অন্যকে চেনেন বলেও খবরে উল্লেখ করা হয়েছে।

এছাড়া ওই নারীর দাবি, মায়ের অসুস্থতার কথা বলে কুমার হেজ তার কাছ থেকে ৫০ হাজার রুপি নিয়েছেন।

[irp]

ট্যাগস :

ধর্ষণের অভিযোগে কঙ্গনার দেহরক্ষী গ্রেপ্তার

আপডেট সময় : ০২:৩২:৪১ অপরাহ্ন, সোমবার, ৩১ মে ২০২১