ঢাকা ০১:২০ পূর্বাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ধর্ষণের পর হত্যা করে ধানখেতে ৬ বছরের শিশুর লাশ ফেলে রাখে দুলাভাই

Astha DESK
  • আপডেট সময় : ১১:৪৬:৪৭ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬
  • / ১০২৩ বার পড়া হয়েছে

ধর্ষণের পর হত্যা করে ধানখেতে ৬ বছরের শিশুর লাশ ফেলে রাখে দুলাভাই

স্টাফ রিপোর্টারঃ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় ধর্ষণের পর হত্যা করে শিশুকে ধান খেতে লাশ ফেলে গেছে দুলাভাই।

আজ রোববার (৫ এপ্রিল) বিকালে উপজেলার আলিনগর ইউনিয়নের প্রেমতলী এলাকার একটি ধানখেত থেকে শিশুটির লাশ উদ্ধার করে পুলিশ।

পুলিশের সূত্রের মতে জানা যায়, গত শুক্রবার সন্ধ্যায় নানার বাড়ির এক আত্মীয়ের সঙ্গে মকরমপুরে তাফসির মাহফিলে গিয়ে নিখোঁজ হয় শিশুটি। পরের দিন শনিবার এ ঘটনায় তার পরিবার গোমস্তাপুর থানায় সাধারণ ডায়েরি করে।

জিডির সূত্র ধরে পুলিশ তদন্তে নেমে সন্দেহভাজন হিসেবে শিশুটির দুলাভাই উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের লালাপুর গ্রামের ইব্রাহিম আলীর ছেলে অন্তরকে (২০) আটক করে।

জিজ্ঞাসাবাদে শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে লাশ ধানখেতে ফেলে রাখার কথা স্বীকার করে অন্তর। তার দেওয়া তথ্য মোতাবেক পুলিশ ওই ধানখেত থেকে শিশুটির লাশ উদ্ধার করে।

গোমস্তাপুর থানার ওসি নুরে আলম বলেন, লাশের ময়নাতদন্ত সোমবার সম্পন্ন হবে। এ ঘটনায় দায়েরকৃত জিডিটি নিয়মিত মামলা হিসেবে অন্তর্ভুক্ত করা হবে।

দৈনিক আস্থা/এমএইচ

ট্যাগস :

ধর্ষণের পর হত্যা করে ধানখেতে ৬ বছরের শিশুর লাশ ফেলে রাখে দুলাভাই

আপডেট সময় : ১১:৪৬:৪৭ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬