শিরোনাম:
ধামইরহাটে আলোর দিশারী সংগঠনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ!
Iftekhar Ahamed
- আপডেট সময় : ০৫:০৬:৪৬ অপরাহ্ন, সোমবার, ১০ মে ২০২১
- / ১০৭০ বার পড়া হয়েছে
পত্নীতলা, (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাটে আলোর দিশারী সংগঠনের উদ্যোগে শতাধিক কর্মহীন অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার বেলা ১১ টায় আগ্রাদ্বিগুন কলেজ, আগ্রাদ্বিগুন বাজার ও ইউনিয়নের অন্তর্গত শতাধিক অসহায় পরিবারের বাড়ি বাড়ি গিয়ে ঈদ উপহার হিসেবে ঈদ সামগ্রী পৌচ্ছে দিয়েছেন সংগঠনের সদস্যরা।
[irp]
এসময় উপস্থিত ছিলেন, আলোর দিশারী সংগঠনের প্রতিষ্ঠাতা মোঃ হামিদুল ইসলাম, আগ্রাদ্বিগুন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান, গোলাম ছারোয়ার , খোরশেদ আলম, মাসুদ রানা প্রমুখ।
আলোর দিশারী সংগঠনের সদস্যরা বলেন, অসহায়, গরিব লোকের এক মুহুর্তের ছোট্ট একটা হাসি দেখার জন্যই আমাদের এই উদ্যোগ। এই কাজ যুগ যুগ চালিয়ে যাওয়াই আমাদের ইচ্ছে।
একদিন আমরা থাকব না তবে ইন শা আল্লাহ আলোর দিশারী সংগঠনের হাল ধরবে অন্য কেউ, কার্যক্রম চলতেই থাকবে।


























