ঢাকা ০৮:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী Logo যেসব দেশে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হওয়ার পরও কার্যকর হয়নি Logo শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছে প্রধানমন্ত্রী Logo জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটিতে বড় রদবদল Logo মেঘমল্লার বসুর আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি Logo একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন জামায়াত আমীর Logo ভারতীয় স্পাইসজেটকে আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা দিলো বাংলাদেশ Logo ঝটিকা মিছিল চলাকালে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৮ কর্মী আটক Logo ইউনূস সরকারের শেষ সময়ের বাণিজ্য চুক্তি নিয়ে বিতর্ক কেন? Logo প্রথম আলোয় হামলা: অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা-ফাওজুল কবীর

নওগাঁ পৌরসভা ও নিয়ামতপুরে ৭ দিনের বিশেষ লকডাউন

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৬:১৬:১৪ অপরাহ্ন, বুধবার, ২ জুন ২০২১
  • / ১০৬২ বার পড়া হয়েছে

নওগাঁ পৌরসভা ও নিয়ামতপুরে ৭ দিনের বিশেষ লকডাউন

নওগাঁ প্রতিনিধি: করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় নওগাঁ পৌরসভা ও নিয়ামতপুর উপজেলায় ৭ দিনের বিশেষ লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার ৩ জুন থেকে আগামী ৯ জুন পর্যন্ত এ আদেশ বহাল থাকবে। এসময় নওগাঁ পৌরসভা থেকে জেলার অন্য উপজেলা অভ্যন্তরীণ ও দূর পাল্লার সব যান চলাচল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

আজ বুধবার ২ মে দুপুর ২টার দিকে এক সংবাদ সম্মেলনে নওগাঁর জেলা প্রশাসক হারুন অর রশিদ এ লকডাউন ঘোষণা করেন। গণপরিবহণ বন্ধসহ ১৫ দফা বিধি-নিষেধ আরোপ করা হয়েছে সংবাদ সম্মেলনে।

[irp]

জেলা প্রশাসক জানান, লকডাউনের সময় কাঁচাবাজারে সকাল সাতটা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে বেচা-কেনা করা যাবে। দোকান, হাট-বাজার, শপিং-মল, সিনেমা হল, ব্যবসা প্রতিষ্ঠান ও হোটেল, রেস্তোরাঁ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। এসময় খোলা থাকবে ঔষুধের দোকান। তবে, লকডাউন ঘোষিত এলাকায় সব ধরনের জরুরী পরিসেবা ও পণ্যবাহী পরিবহণ চালু থাকবে।

সম্প্রতি নওগাঁর নিয়ামতপুর ও সদর উপজেলায় করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় জেলা করোনা প্রতিরোধ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এই লকডাউন দেওয়া হয়। ওই বৈঠকে নওগাঁ পৌরসভা ও নিয়ামতপুর উপজেলায় ৭ দিনের সর্বাত্মক বিশেষ লকডাউন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- নওগাঁর পুলিশ সুপার আব্দুল মান্নান মিয়া এবং সিভিল সার্জন ডা. আবু হানিফ প্রমূখ।

[irp]

ট্যাগস :

নওগাঁ পৌরসভা ও নিয়ামতপুরে ৭ দিনের বিশেষ লকডাউন

আপডেট সময় : ০৬:১৬:১৪ অপরাহ্ন, বুধবার, ২ জুন ২০২১