ঢাকা ০৩:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

নওগাঁর নিয়ামতপুর শাবলের আঘাতে বোনসহ নিহত ২

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৭:২১:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী ২০২১
  • / ১০৮৫ বার পড়া হয়েছে

নওগাঁর নিয়ামতপুর উপজেলায় প্রদীপ কুমারেরের (২৭) শাবলের আঘাতে তার বোনসহ দুইজন নিহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।পরিবারের দাবি, প্রদীপ কুমার ‘মানসিক রোগী’। পুলিশ তাকে আটক করেছে।

নিহতরা হলেন উপজেলার লক্ষীতাড়া গ্রামের মৃত নিখিলেস কুমার সিং এর মেয়ে লিপি রাণী সিং (৩২) ও ভাদরন্দ্র গ্রামের মনু কুমার (৫৫)। নিহত পথচারী মনু কুমার দিন মজুরের কাজ করতেন।

বুধবার (১০ ফেব্রুয়ারি) রাতে উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের এ ঘটনা ঘটে।স্থানীয়রা জানান, দীর্ঘদিন প্রদীপ কুমার মানসিক রোগে ভুগছেন। প্রতিদিন তাকে তার মা ও বোন ওষুধ খাওয়ান। বুধবার রাতে লিপি রাণী ভাই প্রদীপকে ওষুধ খাওয়াতে যায়। কিন্তু প্রদীপ কিছুতেই ওষুধ খেতে রাজী ছিল না।
জোর করে ওষুধ খাওয়াতে চাইলে শাবল দিয়ে বোনের মাথায় আঘাত করেন প্রদীপ এবং তৎক্ষণাৎ লিপি রাণী মাটিতে লুটিয়ে পড়েন।লিপি রাণীর চিৎকার শুনে পথচারী মনু কুমার তাকে বাঁচাতে এলে তাকেও রড দিয়ে মাথায় আঘাত করে প্রদীপ।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে দুজনেরই মৃত্যু হয়।নিয়ামতপুর থানার ওসি হুমায়ুন কুমার জানান,  এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করবে।
ট্যাগস :

নওগাঁর নিয়ামতপুর শাবলের আঘাতে বোনসহ নিহত ২

আপডেট সময় : ০৭:২১:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী ২০২১