নওগাঁয় এক অসহায়ের পাকা ধান কেটে দিলেন যুবলীগ
- আপডেট সময় : ০৫:৫২:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৪ এপ্রিল ২০২১
- / ১০৭২ বার পড়া হয়েছে
নওগাঁ প্রতিনিধি:
নওগাঁয় পুরোদমে বোরো ধান কাটা শুরু হলেও লকডাউন এবং বেশি পারিশ্রমিকের কারণে শ্রমিক সংকটে পড়েছে কৃষকরা। এতে অনেকে কৃষকেরাই বিপাকে পড়েছেন। ঠিক এমন সময়ে সদর উপজেলার চন্ডিপুর ইউনিয়নের শিমুলিয়া গ্রামের এক হত দরিদ্র কৃষকের পাকা ধান কেটে তাঁর ঘরে তুলে দিয়েছে জেলা যুবলীগের নেতা-কর্মীরা।
শনিবার ২৪ এপ্রিল নওগাঁ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিমান কুমার রায়ের উদ্যোগে ২০/৩০ জন যুবলীগের কর্মীদের সহযোগিতায় সকাল ১০টা থেকে ধান কাটা শুরু হয়।
[irp]
জানা গেছে, শিমুলিয়া গ্রামের এক গরীব কৃষক মো. নজরুল সরদার। তাঁর জমি একটু ঢালু হওয়ায় ধান পাকার পরে কাটার জন্য শ্রমিক খুঁজতে শুরু করে। কিন্তু শ্রমিকের মূল্য যোগাতে তাকে অর্ধেক জমির ধান বিক্রি করতে হবে। এতে ধান কাটা নিয়ে দুঃচিন্তায় পড়েন তিনি। বিষয়টি জেলা যুবলীগের নেতারা জানতে পেয়ে ওই কৃষকের এক বিঘা পাকা ধান কেটে ঘরে তুলে দেন।
কৃষক নজরুল জানান, করোনা ভাইরাস ও লকডাউনের কারণে ধান কাটা শ্রমিকের সংকট। ধান কাটা নিয়ে খুব চিন্তায় ছিলাম। যুবলীগের এই (বাবাজীরা) নেতা-কর্মীরা আমার এক বিঘা জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়েছে। এতে আমি খুবই উপকৃত হয়েছি।
এব্যাপারে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিমান কুমার রায় বলেন, দেশব্যাপী করোনা ও লকডাউনের কারণে জেলায় কিছুটা শ্রমিক সংকট দেখা দিয়েছে। শ্রমিক না পেয়ে তাঁর মতো অনেকেই ধান কাটতে পারছেন না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমাদের সেসব কৃষকদের পাশে দাঁড়াবো।
এসময় আরও উপস্থিত ছিলেন- নওগাঁ সদর পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সোহান সুলতান স্মরণ, যুবলীগ সদস্য সোহাগ চৌধুরী, সাবেক জেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আরিফ দেওয়ান, সদর উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি নাজমুল হুদা শুভ প্রমূখ।


























