ঢাকা ০৪:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

নওগাঁয় একাই অনশন করছেন মানবাধিকার কর্মী

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৮:২৩:২৮ অপরাহ্ন, শনিবার, ২২ মে ২০২১
  • / ১০৫৮ বার পড়া হয়েছে

নওগাঁয় একাই অনশন করছেন মানবাধিকার কর্মী

নওগাঁ প্রতিনিধি: প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে গ্রেপ্তারের প্রতিবাদে এবং নিঃশর্ত মুক্তির দাবিতে প্রচণ্ড রোদের মধ্যে একাই অনশন শুরু করেছেন দেওয়ান আব্দুল মালেক নামে এক মানবাধিকার কর্মী। তিনি ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ক্রাইম রিপোর্টার্স ফাউন্ডেশন নওগাঁ জেলা শাখার সভাপতি।

শনিবার ২২ মে সকাল ১০টা থেকে নওগাঁ শহরের মুক্তির মোড়ে শহীদ মিনারে একাই ছাতা মাথায় অনশন শুরু করেন তিনি।

দেওয়ান আব্দুল মালেক বলেন, সাংবাদিক রোজিনা ইসলাম একজন বিজ্ঞ সাংবাদিক। তিনি নিষ্ঠার সাথে তাঁর দায়িত্ব পালন করছিলেন। কিন্তু সরকারী আমলাদের গোমড় ফাঁস করায় কাল হয়ে দাঁড়িয়েছে এই সাহসী সাংবাদিকের। স্বাস্থ্য মন্ত্রণালয়ের নানা অনিয়ম-দুর্নীতির খবর ফাঁস করায় তাঁর উপর চালানো নির্যাতন। আর সবশেষে তাঁর জায়গা হয়েছে এখন কারাগার। তাঁর সত্য বলার কণ্ঠকে চেপে ধরে সংবাদপত্রের কণ্ঠরোধ করার চেষ্টা করা হয়েছে।

[irp]

তিনি বলেন, সাংবাদিক রোজিনা দেশ ও জাতির জন্য এসব তথ্যপূর্ণ প্রতিবেদন করে আমাদের সচেনতন করেছেন তিনি। তাঁর মতো একজন সাংবাদিককে রাষ্ট্রের প্রাণকেন্দ্র সচিবালয়ে আটকে রেখে ঘন্টার পর ঘন্টা নির্যাতন করার ঘটনা মানবাধিকার লংঘনের শামিল। তাঁর সাথে করা হয়েছে অন্যায়-অবিচার। তাঁর জামিনযোগ্য মামলাটি শুনানির পরেও জামিন না দেওয়া চরম ন্যাক্কারজনক বিষয়।

এই মাববাধিকার কর্মী আরও বলেন, সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন। সাংবাদিকতা কোনো অপরাধ নয়। সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তি না হওয়া অবধি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অনশন চালিয়ে যাবেন তিনি।

[irp]

ট্যাগস :

নওগাঁয় একাই অনশন করছেন মানবাধিকার কর্মী

আপডেট সময় : ০৮:২৩:২৮ অপরাহ্ন, শনিবার, ২২ মে ২০২১