ঢাকা ০৩:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo গুইমারায় শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত Logo খাগড়াছড়িতে অতিঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলিতে সুষ্ঠু ভোট গ্রহণের দাবিতে ৪ প্রার্থীর সংবাদ সম্মেলন Logo মুক্তিযুদ্ধের ইতিহাসকে নিয়ে মিথ্যাচার কোনোভাবেই কাম্য নয়-মাহদী Logo ১৬ মাসে ৫৬০ হয়রানি, ১১৪৪ সাংবাদিক আক্রান্ত Logo ভোলায় প্রচারকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের সংঘর্ষ Logo উখিয়ায় বিএনপি ছেড়ে ৫শ নেতাকর্মী জামায়াতে যোগদান Logo প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে তারেক রহমান: দ্য ইকোনমিস্ট Logo খাগড়াছড়ি প্রার্থীদের সাথে খাগড়াছড়িতে সেনা বাহীনির মতবিনিময় Logo খাগড়াছড়ি সংসদীয় আসনে ৬ প্রার্থীর বৈঠকের গুঞ্জন Logo খাগড়াছড়িতে ২০৪টি কেন্দ্রের মধ্যে ১৮৫টিকেই ঝুঁকিপূর্ণ

নদীর তলদেশ থেকে বিদেশি মদ উদ্ধার আটক-এক

Astha DESK
  • আপডেট সময় : ০৩:৪২:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী ২০২৩
  • / ১০৬৭ বার পড়া হয়েছে

নদীর তলদেশ থেকে বিদেশি মদ উদ্ধার আটক-এক

হাবিব সরোয়ার আজাদঃ

নদীর তলদেশ থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধারের ঘটনায় কামাল হোসেন নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার রাতে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার চতুর্ভুজ গ্রাম তীরবর্তী কেন্দুয়া নদী থেকে বস্তা ভর্তি ওই বিদেশি মদের চালান উদ্ধার করা হয়।

গ্রেফতার কামাল, উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নের চতুর্ভজ গ্রামের জামাল উদ্দিনের ছেলে। আজ বৃহস্পতিবার বেলা ৩টায় তাহিরপুর থানার ওসি সৈয়দ ইফতেখার হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

ওসি জানান, উপজেলার চতুর্ভুজ গ্রামের এক বসত বাড়িতে বিদেশি মদ কেনা বেচা হচ্ছে এমন গোপন সংবাদের ভিক্তিত্বে বুধবার রাতে পুলিশ অভিযানে নামে।
থানার বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই মো. জাহাঙ্গীর হোসাইনের নেতৃত্বে সঙ্গীয় অফিসার গণ উপজেলা কামার কান্দি গ্রামের কামাল হোসেনের হাতে থাকা ব্যাগ থেকে প্রথমে এক বোতল বিদেশি মদ উদ্ধার করে। এরপর তার দেয়া তথ্যের ভিক্তিত্বে গ্রামে তার বসত বাড়ির পেছনে রশি দিয়ে বাঁধা অবস্থায় তিনটি বস্তা ভর্তি ৭০ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

এ সময় বসত বাড়িতে মদ কেনা বেচায় থাকা অপর তিন মাদক কারবারি পালিয়ে গেলেও পুলিশ কামালকে গ্রেফতার করে।

বুধবার রাতে কামালকে গ্রেফতার ও অপর তিন মাদক কারবারিকে পলাতক দেখিয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় থানায় একটি মামলা দায়ের করা হয়।

ট্যাগস :

নদীর তলদেশ থেকে বিদেশি মদ উদ্ধার আটক-এক

আপডেট সময় : ০৩:৪২:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী ২০২৩