ঢাকা ০৬:২৭ অপরাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo গুইমারায় শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত Logo খাগড়াছড়িতে অতিঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলিতে সুষ্ঠু ভোট গ্রহণের দাবিতে ৪ প্রার্থীর সংবাদ সম্মেলন Logo মুক্তিযুদ্ধের ইতিহাসকে নিয়ে মিথ্যাচার কোনোভাবেই কাম্য নয়-মাহদী Logo ১৬ মাসে ৫৬০ হয়রানি, ১১৪৪ সাংবাদিক আক্রান্ত Logo ভোলায় প্রচারকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের সংঘর্ষ Logo উখিয়ায় বিএনপি ছেড়ে ৫শ নেতাকর্মী জামায়াতে যোগদান Logo প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে তারেক রহমান: দ্য ইকোনমিস্ট Logo খাগড়াছড়ি প্রার্থীদের সাথে খাগড়াছড়িতে সেনা বাহীনির মতবিনিময় Logo খাগড়াছড়ি সংসদীয় আসনে ৬ প্রার্থীর বৈঠকের গুঞ্জন Logo খাগড়াছড়িতে ২০৪টি কেন্দ্রের মধ্যে ১৮৫টিকেই ঝুঁকিপূর্ণ

নলছিটি সড়কে এক্সকেভেটার চালিয়ে সড়কের ক্ষতিসাধন-মুচলেকা দিয়ে ছাড়

Astha DESK
  • আপডেট সময় : ০৫:৪৮:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুন ২০২৩
  • / ১০৪৯ বার পড়া হয়েছে

নলছিটি সড়কে এক্সকেভেটার চালিয়ে সড়কের ক্ষতিসাধন-মুচলেকা দিয়ে ছাড়

ঝালকাঠি প্রতিনিধিঃ

নলছিটির পীর মোয়াজ্জেম সড়কে এক্সকেভেটার চালিয়ে রাস্তার ভেঙে ফেলার দায়ে মুচলেকা দিয়ে ছাড়া পেয়েছে ভেকু মালিক। আজ বিকালে ওই সড়কের আখড়পাড়া বাজারে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার বিকালে পীর মোয়াজ্জেম সড়ক দিয়ে আখরপাড়া বাজারের দিকে মুল সড়ক দিয়ে এক্সকেভেটার চালিয়ে যাচ্ছিলেন মালিক সোহরাব হোসেন। এতে ভারি যান সড়কে চলাচল করায় সড়ক ভেঙে যাচ্ছিল। অনুমতি ব্যতিত মুল সড়কে এক্সকেভেটার চলাচলে বাঁধা দেন পৌরসভার ২নং ওর্য়াড কাউন্সিলর নুরে আলম হাওলাদারসহ এলাকাবাসী। পরে তিনি বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে জানান।

এ বিষয় ২নং ওর্য়াড কাউন্সিলর নুরে আলম হাওলাদার জানান, এলাকায় প্রতিনিয়ত এক্সকেভেটার দিয়ে পীর মোয়াজ্জেম সড়কসহ স্থানীয় অনেক সংযোগ সড়ক ক্ষতি করে যাচ্ছিল। এর আগে আমি একাধিকবার ভেকু মালিক সোহরাবকে রাস্তায় চালাতে নিশেধ করেছি।তিনি কোন কিছু তোয়াক্বা করেননা। এরই ধারাবাহিকতায় আজ এলাকাবাসী পীর মোয়াজ্জেম সড়কে চালানো অবস্থায় ভেকু জব্দ করে।পরে বিষয়টি ইউএনও মহোদয়কে জানালে তিনি সিএ রাজীব চক্রবর্তী পাঠিয়ে মালিকের মুচলেকা নেন।

এ বিষয় নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাত আরা নাহিদ জানান, পীর মোয়াজ্জম সড়কে এক্সকেভেটার চালানোর সময় এলাকাবাসীর জব্দকৃত ভেকু মালিকের ভবিষৎতে সড়কে না চালানোর মুচলেকা রেখে ছাড়া হয়। পরবর্তীতে অভিযোগ পেলে জেল জড়িমানাসহ আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

ট্যাগস :

নলছিটি সড়কে এক্সকেভেটার চালিয়ে সড়কের ক্ষতিসাধন-মুচলেকা দিয়ে ছাড়

আপডেট সময় : ০৫:৪৮:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুন ২০২৩