নাইজেরিয়ায় আইএস হামলায় ৩১ সেনা নিহত
- আপডেট সময় : ১২:৫৬:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ এপ্রিল ২০২১
- / ১০৬৪ বার পড়া হয়েছে
আন্তর্জাতিক ডেস্কঃ
নাইজেরিয়ার উত্তরা-পূর্বাঞ্চলীয় বোর্নো রাজ্যে অস্ত্রভান্ডারে প্রহরারত একটি সামরিক বহরে আইএস সম্পৃক্ত সন্ত্রাসী হামলায় অন্তত ৩১ সেনা নিহত হয়েছে। একইসঙ্গে হামলাকারীরা সেখানের একটি ঘাঁটি দখল ও অস্ত্র লুট করে।
সংবাদমাধ্যম এএফপি জানিয়েছে, প্রায় ২০টি গাড়িতে করে আসা ইসলামিক স্টেট ওয়েস্ট আফ্রিকান প্রভিন্সের যোদ্ধারা আঞ্চলিক রাজধানী মাইদুগুরির উপকণ্ঠে মাইনক শহরে রোববার ওই সামরিক বহরে হামলা চালিয়ে এসব সেনা হত্যা করে। তারা পার্শ্ববর্তী একটি ঘাঁটিতে হামলা চালিয়ে বিভিন্ন অস্ত্র লুট করে।
[irp]
উল্লেখ্য, এর এক সপ্তাহ আগে উত্তর-পূর্ব নাইজেরিযার বোর্নো প্রদেশে আইএস-জোটের সন্ত্রাসীরা একটি সামরিক ঘাঁটিতে হামলা চালালে পাঁচ নাইজেরিয়ান সেনা নিহত হয়। ১২ বছরের সন্ত্রাসী সংঘর্ষে নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে ৩৬ হাজার মানুষ মারা গেছে এবং প্রায় ২ কোটি মানুষ তাদের ভিটেবাড়ি থেকে উৎখাত হয়েছে।






















