ঢাকা ০৭:৪৪ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo জনপ্রতিনিধিদেরকে বাদ দিয়ে দলীয় লোক দিয়ে ত্রাণ বিতরণের নির্দেশ ইউএনও’র Logo ইউনুচ সরকারের ব্যয় বিতর্কে অনিশ্চয়তায় পাতাল মেট্রো রেল প্রকল্প Logo রাজপথে ফিরছে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ! Logo ভারত-বাংলাদেশ মৈত্রী পাইপলাইন-সুফল পাচ্ছে দেশ Logo জয়নুল আবদিন ফারুককে সতর্ক করল বিএনপি Logo সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন, বাধা নেই কারামুক্তিতে Logo নির্বাচিত সরকারের সাথে সম্পর্ক স্বাভাবিক করছে ভারত Logo জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর: কারামুক্তিতে নেই বাধা Logo ঘুষ চাওয়ার ঘটনা সামনে আসায় আইসিটি’র বিচারপ্রক্রিয়ার উপর আস্থা কমবে Logo অভিযোগ-প্রশ্নে জর্জরিত জুলাই হত্যার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

নিক জোনাসকে নিয়ে নতুন তথ্য ফাঁস করলেন প্রিয়াঙ্কা

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৩:৩১:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ জানুয়ারী ২০২১
  • / ১০৭৫ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক:বলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। ২০১৮ সালের ১ ডিসেম্বর মার্কিন সংগীতশিল্পী নিক জোনাসের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন। রাজকীয়ভাবে বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছেন রাজস্থানের উমেদ ভবনে।

বিয়ের আগে থেকে দুবছর প্রেম করেছেন প্রিয়াঙ্কা-নিক। তারপর পরিবারের সঙ্গে আলাপ করে নিয়েছেন বিয়ের সিদ্ধান্ত। বয়সে ছোট নিককে বিয়ে করার পর এ নিয়ে বেশ কটূ কথা শুনতে হয়েছিল প্রিয়াঙ্কাকে। তবে এসব কর্ণপাত করেন না প্রিয়াঙ্কা। দিব্যি সংসার করে যাচ্ছেন নিকের সঙ্গে। বিয়ের পর মার্কিন মুলুকে থিতু হয়েছেন সাবেক এ বিশ্ব সুন্দরী। মাঝে মধ্যে আসেন ভারতে।

নতুন একটি হলিউড সিনেমার চিত্রায়ণে বর্তমানে ইংল্যান্ডে অবস্থান করছেন প্রিয়াঙ্কা। ‘টেক্সট ফর ইউ’ শিরোনামের ওই সিনেমায় অভিনয় করেছেন নিক জোনাসও। এরই মধ্যে স্বামী জোনাসের সঙ্গে নিজের বয়সের ব্যবধান নিয়ে মুখ খুলেছেন প্রিয়াঙ্কা। এমনটাই জানা গেছে ভারতীয় গণমাধ্যম সূত্রে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা জানান, বয়সের ব্যবধান কখনো তাদের সর্ম্পকের মধ্যে বাধা হয়ে দাঁড়ায়নি। স্বামী নিক জোনাসকে নিয়ে বেশ খুশি আছেন প্রিয়াঙ্কা। বিয়ের পর একে অপরের ভালো লাগার বিষয়টিতে গুরুত্ব দিয়েছেন। প্রিয়াঙ্কার মনে করেন, একে অপরের ভালো লাগা, মন্দ লাগার বিষয়টি সামলে নিলে, সংসারে কখনো অসুবিধা হওয়ার কথা না।

অভিনেত্রী আরো জানান, স্বামী নিক জোনাসের সঙ্গে ১০ বছরের ব্যবধান প্রিয়াঙ্কার। প্রিয়াঙ্কার বয়স ৩৮ এবং নিকের ২৮। ১৯৮২ সালের ১৮ জুলাই জন্মগ্রহণ করেছেন প্রিয়াঙ্কা। আর নিকের জন্ম ১৯৯২ সালে ১৬ সেপ্টেম্বর।

ট্যাগস :

নিক জোনাসকে নিয়ে নতুন তথ্য ফাঁস করলেন প্রিয়াঙ্কা

আপডেট সময় : ০৩:৩১:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ জানুয়ারী ২০২১